ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেরুজালেমে দূতাবাস নেয়ার সময় ঘোষণা পেন্সের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ফিলিস্তিনের জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার পর এবার সেখানে দূতাবাস স্থানান্তরের সময় ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন। খবর রয়টার্সের।

মাইক পেন্স নেতানিয়াহুর সঙ্গে আলাপের সময় জেরুজালেমকে ইসরাইলের দেশটির রাজধানী হিসেবে উল্লেখ করে কথা বলেছেন। এ সময় আগামী বছরের (২০১৯ সাল) শেষের দিকে তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়া হবে তিনি ঘোষণা দিয়েছেন।

মুসলিমান,খ্রিস্টান ও ইহুদিদের পবিত্র ভূমি হিসেবে পরিচিত জেরুজালেম ইস্যুতে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতি থেকে বেরিয়ে এসে গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর পুরো মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। আরব বিশ্বসহ ফিলিস্তিনিরাও ট্রাম্পের এ ঘোষণার নিন্দা জানিয়ে প্রতিবাদ করছেন। ইসরাইল পৌঁছে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মাইক পেন্স।

মধ্যপ্রাচ্যে সরকারি সফরে থাকা মাইক পেন্স শনিবার মিসরে এবং পরের দিন জর্ডানে গিয়ে বলেন, যদি দুই পক্ষই রাজি হয়, তাহলে ইসরাইল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রীয় সমাধানে সমর্থন জানাবে ওয়াশিংটন। সোমবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার শুরুতেই তিনি বলেন, ইসরায়েলের রাজধানী জেরুজালেমে উপস্থিত হতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। পেন্সের সঙ্গে সুর মিলিয়ে নেতানিয়াহু বলেন, প্রথমবারের মতো আমি এখানে দাঁড়িয়েছি; যেখানে দুই নেতাই তিনটি শব্দ বলতে পারছে : ‘জেরুজালেম ইসরাইলের রাজধানী।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জেরুজালেমে দূতাবাস নেয়ার সময় ঘোষণা পেন্সের

আপডেট সময় ১০:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮