ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সৌদি-ইসরাইল রেললাইন নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত: ইসরাইল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরব কর্তৃক ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলেও দুই দেশের মধ্যে রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনা করছে ইসরাইল। ইসরাইল সরকার ইতিমধ্যে এ বিষয়ে একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে। ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিয়েথ আহরেনথের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মিডলইস্ট মনিটর।

তবে সম্প্রতি এ পরিকল্পনার কথা প্রকাশ হলেও প্রায় তিন বছর আগে এটি চূড়ান্ত করে ইসরাইল। দেশটির ২০১৯ সালের বার্ষিক বাজেটে এ জন্য অর্থ বরাদ্দ করা হবে। রেল যোগাযোগ স্থাপনের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ দশমিক ৫ মিলিয়ন ডলার।

ইসরাইলের পরিকল্পনায় এ রেললাইন দেশটির বিশান শহর থেকে জর্ডান ও ইরাকের মধ্য দিয়ে সৌদি আরবে পৌঁছবে। পরিকল্পনা অনুযায়ী এ রেললাইন নির্মাণ করা হলে আপাতত যাত্রী ও পণ্যবহন করা হবে।

খবর বলা হয়েছে, ইসরাইলের যোগাযোগমন্ত্রী ইসরাইল কাটজ এ রেল সংযোগকে ‘পিস লাইন’ বা শান্তির সংযোগ বলে উল্লেখ করেছেন। এ সময় তিনি নতুন রেললাইনের মাধ্যমে উপসাগরীয় দেশের সঙ্গে বাণিজ্য সংযোগ স্থাপন হবে বলে মন্তব্য করেন। রেললাইন স্থাপনের জন্য ইসরাইলে রেল বিভাগ একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে বলেও তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতি: আ.লীগের চার কর্মী গ্রেপ্তার

সৌদি-ইসরাইল রেললাইন নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত: ইসরাইল

আপডেট সময় ০৯:১৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮