ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেরুজালেমই হবে ফিলিস্তিনের রাজধানী: জর্ডান বাদশাহ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পূর্ব জেরুজালেম ইসরাইলের নয়, ফিলিস্তিনেরই রাজধানী হবে বলে মন্তব্য করেছেন জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ। জর্ডানের রাজধানী আম্মানে রোববার মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তিনি এমন মন্তব্য করেছেন। এ বৈঠকে তিনি বলেন, ফিলিস্তিন-ইসরাইল সংকটের একমাত্র সমাধান হলো দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান। খবর রয়টার্সের।

গত জুলাই মাসে আম্মানে ইসরাইলি দূতাবাসের প্রহরীরা দুই জর্ডানি নাগরিককে গুলি করে হত্যার ঘটনায় ইসরাইল দুঃখ প্রকাশ করার পর বাদশাহ আব্দুল্লাহ এমন বিবৃতি দিলেন। খবরে বলা হয়, ইসরাইল আনুষ্ঠানিকভাবে ওই হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছে। তাছাড়া জর্ডান সরকারের মাধ্যমে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৫০ লাখ ডলার দিয়েছে দেশটি। দ্রুত সেখানে দূতাবাসের কার্যক্রম চালু করা হবে বলেও জানিয়েছে ইসরাইল।

ইসরাইল-ফিলিস্তিনি সংকটের সবচেয়ে স্পর্শকাতর বিষয় হলো জেরুজালেম। ১৯৮০ সালে জেরুজালেমকে রাজধানী ঘোষণা করেছিল ইসরাইল। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এর সমর্থন দেয়নি। আর ফিলিস্তিনিরা চায় দখলকৃত পূর্ব জেরুজালেম যেন তাদের রাজধানী হয়। এ কারণে সেখানে কোনও দেশ দূতাবাস স্থাপন করেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জেরুজালেমই হবে ফিলিস্তিনের রাজধানী: জর্ডান বাদশাহ

আপডেট সময় ০৯:১৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮