ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দির মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চিকিৎসার অভাবে ইসরাইলের কারাগারে এক ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে। হোসেইন হাসানি আতাউল্লাহ নামের ওই বন্দি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। কিন্তু কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়নি এবং তার কোনো চিকিৎসার ব্যবস্থা করেনি।

ফিলিস্তিনি তথ্যকেন্দ্র জানিয়েছে, ইসরাইলের বন্দি বিষয়ক এক আইনের কারণে তাকে উপযুক্ত চিকিৎসা সেবা দেয়নি তেলআবিব। এ অবস্থায় শনিবার আতাউল্লাহ ইসরাইলি কারাগারে মৃত্যুবরণ করেন।

ফিলিস্তিনি বন্দিদের অন্যতম আইনজীবী ইউসুফ নাসাসারা কিছুদিন আগে আতাউল্লাহর শারিরীক অবস্থা জানিয়ে ইসরাইলি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। কিন্তু কারা কর্তৃপক্ষ তার চিকিৎসা করাতে এবং তাকে মুক্তি দিতে রাজি হয়নি।

জর্দান নদীর পশ্চিম তীরে অবস্থিত নাবলুস শহরের অধিবাসী আতাউল্লাহ ছয় সন্তানের জনক ছিলেন। ইসরাইলের একটি আদালত তাকে ৩৫ বছরের কারাদণ্ড দিয়েছিল। এরমধ্যে ২১ বছর তিনি দখলদার ইসরাইলের জেলখানায় পার করেছেন।

সম্প্রতি ফিলিস্তিনি বন্দিদের তথ্যকেন্দ্র জানিয়েছে, ইসরাইলি কারাগারে আটক ১৮৫ অসুস্থ ফিলিস্তিনি বন্দির অবস্থা অত্যন্ত শোচনীয়। তাদেরকে হয় উপযুক্ত চিকিৎসা করানো উচিত অথবা মুক্তি দেয়া উচিত যাতে তারা নিজেরাই উন্নত চিকিৎসা গ্রহণ করতে পারেন।

বর্তমানে ইসরাইলি কারাগারগুলোতে প্রায় সাত হাজার ফিলিস্তিনি আটক রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দির মৃত্যু

আপডেট সময় ১১:৩৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮