ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনা বংশোদ্ভূত সাবেক সিআইএ কর্মকর্তা গ্রেফতার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক এক কর্মকর্তাকে নিউইয়র্ক থেকে গ্রেফতার করা হয়েছে। জেরি চুন শিং লি নামে চীনা বংশোদ্ভূত এ কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্ব ছাড়ার পরও অবৈধভাবে গোপনীয় তথ্য নিজের কাছে রাখার অভিযোগ রয়েছে।

স্থানীয় সোমবার নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে নামার পর তাকে আটক করা হয় বলে মার্কিন বিচার বিভাগ জানিয়েছে। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া লি ১৯৯৪ থেকে ২০০৭ পর্যন্ত সিআইএতে কর্মরত ছিলেন। পরে তিনি হংকং চলে যান।

এর পর ২০১২ সালে একবার যুক্তরাষ্ট্রে এসেছিলেন লি। এফবিআই কর্মকর্তারা পরে তার হাওয়াই ও ভার্জিনিয়ার হোটেল কক্ষ থেকে গোপন তথ্যসংবলিত দুটি ছোট বই উদ্ধার করেন।

বইগুলোর ভেতরে হাতে লেখা নোটে সাবেক এ গোয়েন্দা কর্মকর্তা ‘বিভিন্ন ব্যক্তি ও ছদ্মবেশী সিআইএ কর্মীদের নাম ও ফোন নম্বর’ টুকে রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে।

এক বিবৃতিতে মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ৫৩ বছর বয়সী শিং লির বিরুদ্ধে ‘অবৈধভাবে জাতীয় প্রতিরক্ষার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য রাখার’ অভিযোগ আনা হয়েছে।

দোষী প্রমাণিত হলে সাবেক এ সিআইএ কর্মকর্তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

জেন ছেং লি নামে পরিচিত লি গোপনীয়তা রক্ষা ও তথ্য প্রকাশ না করার বিষয়ে চুক্তিবদ্ধ হয়ে গোয়েন্দা কর্মকর্তা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চীনা বংশোদ্ভূত সাবেক সিআইএ কর্মকর্তা গ্রেফতার

আপডেট সময় ০৩:৩৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮