ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ট্রাম্পের শান্তি পরিকল্পনা শতাব্দীর সেরা থাপ্পড়: মাহমুদ আব্বাস

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জেরুজালেমকে দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনাকে ‘শতাব্দীর সেরা থাপ্পড়’ বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। রোববার ফিলিস্তিনি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে একটি ‘চূড়ান্ত সমঝোতা’য় পৌঁছার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তার প্রতি ইঙ্গিত করে মাহমুদ আব্বাস বলেন, ‘ওই চুক্তি হচ্ছে- শতাব্দীর সেরা থাপ্পড় এবং আমরা এটি কখনই মেনে নেব না’। ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ট্রাম্পকে বলে দিয়েছি- আমরা আপনার প্রকল্প মেনে নেব না’।

১৯৯০-এর দশকে স্বাক্ষরিত অসলো চুক্তি ‘ধ্বংস’ করার জন্য ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করেন আব্বাস। অসলো চুক্তির মাধ্যমে মার্কিন মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে কথিত শান্তি প্রক্রিয়া শুরু হয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত বছরের ডিসেম্বরে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করা হবে বলে ঘোষণা দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলকে বার্ষিক ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের

ট্রাম্পের শান্তি পরিকল্পনা শতাব্দীর সেরা থাপ্পড়: মাহমুদ আব্বাস

আপডেট সময় ১১:২৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮