আসন্ন ২০২৭ সালের জন্য সরকারি ছুটির তালিকা চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ছুটির বিষয়বস্তু বিস্তারিত তুলে ধরেন। সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘২০২৭ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা’ অনুমোদন দেয়া হয়।
নতুন এই তালিকা অনুযায়ী, ২০২৭ সালে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। সাধারণ ছুটির মধ্যে চারটি সাপ্তাহিক ছুটির দিন রয়েছে, যার মধ্যে দুটি শুক্রবার ও দুটি শনিবার। অন্যদিকে, নির্বাহী আদেশের ১৪ দিনের ছুটির মধ্যে তিনটি সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ একটি শুক্রবার ও দুটি শনিবার পড়েছে। বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, সাপ্তাহিক ছুটির এই ৭ দিন (তিনটি শুক্রবার ও চারটি শনিবার) বাদে মোট কার্যকর সরকারি ছুটি ২২ দিন। জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবগুলো এই ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি চাকরিজীবীদের সামাজিক উৎসব, যেমন বৈসাবি উদযাপনের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটির বিধান রাখা হয়েছে। সব মিলিয়ে, সরকারি ও নির্বাহী আদেশের ছুটির সমন্বয় করে আগামী বছরের ছুটির পূর্ণাঙ্গ তালিকা অনুমোদন করেছে সরকার।
আকাশ নিউজ ডেস্ক 





















