ঢাকা ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঢাকার কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলে হলো বিজ্ঞান ও আইসিটি মেলা

রাজধানীর কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘বিজ্ঞান ও আইসিটি মেলা ২০২৬’। গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার আয়োজিত এই মেলায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি ও বিভাগের শিক্ষার্থীদের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থীরা তাদের মৌলিক চিন্তাধারা ও সৃজনশীল ধারণা থেকে তৈরি বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি গভীর আগ্রহ, জটিল সমস্যা সমাধানের দক্ষতা এবং নতুন কিছু আবিষ্কারের অদম্য প্রত্যয় ফুটে ওঠে। কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ‘বিজ্ঞান ও আইসিটি মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়টির এই আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ ও মূল্যবান পরামর্শ মেলাটিকে অত্যন্ত প্রাণবন্ত করে তোলে। বিশেষভাবে উল্লেখ্য যে, বিদ্যালয়ের স্পেশাল এডুকেশন প্রোগ্রাম ইউনিটের শিক্ষার্থীরাও নিজেদের তৈরি প্রজেক্ট নিয়ে এতে অংশ নেয়। শিক্ষার্থীদের এই অংশগ্রহণ শিক্ষার অন্তর্ভুক্তিমূলক পরিবেশ বজায় রাখা এবং তাদের সৃজনশীলতা ও সুপ্ত সক্ষমতা বিকাশের প্রতি গুরুত্ব প্রদানের বিষয়টি স্পষ্ট করে তোলে। অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয়-সম্পৃক্ত সবার সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ মেলাকে করে তোলে প্রাণবন্ত ও সফল।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের এমন সৃজনশীল প্রচেষ্টা ও প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের উৎসাহিত করেন। এই মেলা আয়োজনের মাধ্যমে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা হাতে-কলমে শিক্ষা প্রদান, বৈজ্ঞানিক অনুসন্ধান, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং উদ্ভাবনী চিন্তাশক্তির বিকাশে তাদের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছে। এমন উদ্যোগ নিয়মিত শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত

ঢাকার কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলে হলো বিজ্ঞান ও আইসিটি মেলা

আপডেট সময় ০৯:৪৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬