ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নাহিদ ইসলাম: শ্রমিক আন্দোলনে যদি ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে, এর দায়ভার সরকারের

পোশাকশ্রমিকদের সাম্প্রতিক মজুরি বৃদ্ধির আন্দোলনকে যৌক্তিক বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, সরকার সঠিক সময়ে যথাযথ পরিকল্পনা নিতে ব্যর্থ হওয়ায় এই আন্দোলন বর্তমান আকার ধারণ করেছে। যদি এই পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো ফ্যাসিস্ট শক্তি অনুপ্রবেশ করে থাকে, তবে তার সম্পূর্ণ দায়ভার বর্তমান সরকারকেই বহন করতে হবে।

মঙ্গলবার বিকেলে পাবনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দলীয় কর্মী ও সুধী সমাবেশে অংশ নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, পোশাক খাতে মজুরির বিষয়ে আন্দোলন দানা বাঁধতে পারে—এমন সংকেত গত দুই সপ্তাহ ধরেই স্পষ্ট ছিল। সরকারের উচিত ছিল শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে আগেই মজুরি পুনর্নির্ধারণ করা। তিনি আরও বলেন, যেকোনো ন্যায্য দাবির আন্দোলনকে ‘ষড়যন্ত্র’ হিসেবে চিহ্নিত করে দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আন্দোলনে কোনো গোষ্ঠী ঢুকে নৈরাজ্য সৃষ্টি করলে তা গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা বলেই বিবেচিত হবে। গোয়েন্দা সংস্থাগুলো বিরোধী দলের কর্মকাণ্ড নজরদারিতে ব্যস্ত থাকলেও দেশের প্রকৃত শত্রুদের তৎপরতা মোকাবিলায় তাদের কোনো মাথাব্যথা নেই। অন্তর্বর্তী সরকারের সময়ে কীভাবে আন্দোলন সমঝোতার মাধ্যমে নিরসন করা হয়েছে, তা সবাই দেখেছে।

বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, বিএনপি সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। আওয়ামী লীগ যদি এই সুযোগের সদ্ব্যবহার করে, তবে তার দায় বিএনপিকেই নিতে হবে। গত আট মাস ধরে সরকার পরিচালনায় বিএনপি পুরোপুরি ব্যর্থ হয়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ বা আন্দোলন মোকাবিলার মতো দক্ষতা তাদের নেই। জনমনে সরকারের ওপর আস্থা না থাকায় অস্থিরতা কমছে না। ১৯৭১ সালের মতো ডিসেম্বর সব সময় জনগণেরই থাকবে। তারা স্পেস দেওয়ায় যদি আওয়ামী লীগ সুযোগ নেয়, তবে তার দায়ও বিএনপিকে নিতে হবে।

রাজনৈতিক কৌশলের বিষয়ে এনসিপির আহ্বায়ক জানান, ১১-দলীয় জোট সংসদীয় পর্যায়ে অটুট থাকলেও আগামী স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি স্বতন্ত্রভাবে একক প্রতিদ্বন্দ্বিতা করবে। দল গোছাতে দেশজুড়ে আঞ্চলিক সমাবেশ করা হচ্ছে। ডিসেম্বরের প্রেক্ষাপটে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো অপপ্রচারই রাজপথে সফল হবে না। গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। সরকারের ‘নতজানু’ পররাষ্ট্রনীতির কারণে নতুন চুক্তি তো দূরের কথা, মেয়াদ নবায়নও সম্ভব হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। উল্টো ভারতকে করিডোর দেওয়ার মতো পরিকল্পনা করছে সরকার। উল্লেখ্য, সমাবেশে এস এম সাইফ মুস্তাফিজ, মাহিন সরকারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলনে নতুন রেকর্ড গড়ল জিটিসি

নাহিদ ইসলাম: শ্রমিক আন্দোলনে যদি ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে, এর দায়ভার সরকারের

আপডেট সময় ০৮:০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬