ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চুপ থাকতে পর্নো অভিনেত্রীকে লাখ ডলার দিয়েছিলেন ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন এক পর্নো অভিনেত্রীর সঙ্গে যৌন সম্পর্কের ঘটনা লুকাতে নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প এক লাখ ৩০ হাজার ডলার খরচ করেছিলেন বলে দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের এক খবর প্রকাশিত হয়েছে।

শুক্রবার পত্রিকাটিতে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, ২০১৬ সালের অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচনের এক মাস আগে পর্নো অভিনেত্রী স্টেফানি ক্লিফোর্ডকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন। পর্দায় ঐ পর্নো অভিনেত্রীর নাম ‘স্টোর্মি ড্যানিয়েলস’।

তবে আজ শনিবার সিএনএনকে ট্রাম্পের দীর্ঘদিনের আইনজীবী মাইকেল কোহেন এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প পর্নো অভিনেত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের কথা ‘তীব্রভাবে প্রত্যাখ্যান’ করেছেন। তবে ট্রাম্পের আইনজীবী টাকা প্রদানের বিষয়ে কিছু বলেননি।

নিউইয়র্ক টাইমস বলছে, স্টেফানি তার সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্কের কথা যেন প্রকাশ্যে না আনেন, তা বন্ধ করতে এই অর্থ দেয়া হয়েছিল বলে নিশ্চিত হয়েছে তারা।

মাইকেল কোহেন আরো বলেছেন, ‘২০১১ সাল থেকেই এই ধরনের গুজব বার বার প্রকাশ্যে এসেছে। প্রেসিডেন্ট ট্রাম্প স্টেফানি ক্লিফোর্ডের সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের জড়িত থাকার কথা তীব্রভাবে অস্বীকার করেছেন।’

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও ক্লিফোর্ড ২০০৬ সালে লেইক তাহোয় একটি গলফ টুর্নামেন্টে এক হয়েছিলেন, তখনই তাদের মধ্যে যৌন সংসর্গ ঘটেছিল।

হোয়াইট হাউসের এক কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন, ‘এটা পুরনো এবং পুনরায় ব্যবহৃত প্রতিবেদন। এই ধরনের কথা নির্বাচনের আগেও এসেছিল এবং তা জোরালোভাবেই নাকচ করা হয়েছে।’

মাইকেল কোহেন ও ক্লিফোর্ডের পাঠানো বিবৃতিতেও এই প্রতিবেদনের তথ্য ‘পুরোপুরি মিথ্যা’ বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

চুপ থাকতে পর্নো অভিনেত্রীকে লাখ ডলার দিয়েছিলেন ট্রাম্প

আপডেট সময় ০৩:৩৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮