ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নাগরিকত্ব প্রমাণ ব্যর্থ হলে মৌলিক অধিকার মিলবে না: সানোয়াল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল জানিয়েছেন, নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হলে মৌলিক অধিকার পাওয়া যাবে না। টাইমস অব ইন্ডিয়াকে এক সাক্ষাত্কারে মুখ্যমন্ত্রী এই তথ্য জানান।

তিনি বলেন, যারা বিদেশি বলে চিহ্নিত তাদের ভোটাধিকারসহ অন্যান্য সাংবিধানিক অধিকার নেই। এদের একটাই অধিকার রয়েছে। তাহলো মানবাধিকার। তবে কেন্দ্র ‌যতদিন না এদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় ততোদিন তারা রাজ্যে থাকতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আসামে জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) তালিকার প্রাথমিক খসড়ায় এক কোটি ৩৯ লাখ আবেদনকারী বাদ পড়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের ঘনিষ্ঠদের কাছে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেছেন, এর ফলে সেখানে বসবাসরত বাংলাভাষীদের ওপর আক্রমণের কারণে তারা পশ্চিমবঙ্গে চলে আসতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

নাগরিকত্ব প্রমাণ ব্যর্থ হলে মৌলিক অধিকার মিলবে না: সানোয়াল

আপডেট সময় ১২:২২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮