ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হরমুজ দিয়ে জাহাজ চলাচলে ইরানের নির্দেশনা মানার আহ্বান

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ নিরাপদে পারাপার নিশ্চিত করতে ঢাকাকে তেহরানের সঙ্গে সমন্বয় বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। বুধবার ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি সাফ জানিয়ে দেন, হরমুজ রুটে জ্বালানি পরিবহনে তেহরানের বেঁধে দেওয়া নির্দেশনা মেনেই জাহাজ পরিচালনা করতে হবে। ইরানের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ছাড়া এই কৌশলগত পথ ব্যবহার করা কোনো দেশের পক্ষেই নিরাপদ নয় বলে তিনি সতর্ক করেছেন।

বাংলাদেশি কোনো জাহাজ বর্তমানে এই রুট ব্যবহার করছে কি না, এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত জানান, বিষয়টি গোপনীয় এবং এ সংক্রান্ত তথ্য কেবল সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেই রয়েছে। তবে তিনি জানিয়েছেন যে হরমুজ প্রণালি পুনরায় সচল রাখার বিষয়ে ইরান, কাতার ও ওমানের মধ্যে পরিকল্পনা চলছে। যদিও সেই পরিকল্পনা বাস্তবায়নের প্রধান শর্ত হিসেবে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার ও তেহরানের ওপর আর কোনো হামলা না করার নিশ্চয়তাকে সামনে এনেছেন তিনি।

রাষ্ট্রদূত হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরানের ওপর কোনো ধরনের পারমাণবিক হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সমান জবাব দেওয়া হবে।

যেকোনো ধরনের সংঘাত মোকাবিলায় ইরান প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া ওয়াশিংটনের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেন তিনি। রোহিঙ্গা মুসলিমদের বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট করে রাষ্ট্রদূত জানান, যদি রোহিঙ্গা মুসলিমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, তবে ইরান তাদের পাশে থাকবে এবং সমর্থন প্রদান করবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজের কাছে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

হরমুজ দিয়ে জাহাজ চলাচলে ইরানের নির্দেশনা মানার আহ্বান

আপডেট সময় ১১:০৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬