ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পেরুতে ১০০ ফুট খাদে বাস, নিহত ৩৬

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। খাড়া পাহাড়ি সড়ক থেকে একটি বাস প্রায় ১০০ ফুট নিচে সৈকতে পড়ে গেছে। এতে কমপক্ষে ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, রাজধানী লিমার উত্তরে ঝুঁকিপূর্ণ পাহাড়ি সড়ক পার হওয়ার সময় মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে।

প্রশান্ত মহাসাগরীয় সংকীর্ণ ওই সড়কটিকে পেরুর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সড়ক বলে মনে করা হয়। স্থানীয়ভাবে সড়কটি ‘কুরভা দেল দিয়াবলো’ নামে পরিচিত। এই নামের বাংলা অর্থ দাঁড়ায় শয়তানের মোড়। দুর্ঘটনার পর পাথুরে সৈকতে নিহতদের মরদেহ ছড়িয়ে থাকতে দেখা গেছে। এক বিবৃতিতে এই প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়েছেন পেরুর প্রেসিডেন্ট পেদ্রো পাবলো।

এদিকে দুর্ঘটনাটি ঢালু পাহাড়ি এলাকায় হওয়ায় উদ্ধার কার্যক্রম সম্পন্ন করতে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। কারণ ওই পাহাড়ি এলাকার নিচেই সমুদ্র রয়েছে। একদিকে সমুদ্রের ঢেউ, অন্যদিকে ঢালু পাহাড়ি এলাকা। ইতোমধ্যে উদ্ধারকারীদের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনীর একটি টহলযান। আছে হেলিকপ্টারও।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পেরুতে ১০০ ফুট খাদে বাস, নিহত ৩৬

আপডেট সময় ১২:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮