ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসলামে শিয়া-সুন্নি বিভেদ চক্রান্তমূলক খেলা: এরদোগান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, সুন্নি বা শিয়া নামে কোনো ধর্ম নেই, আমাদের ধর্ম একটাই, সেটা হলো ইসলাম। আফ্রিকা সফরে তিউনিসিয়া বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। খবর ডেইলি জংয়ের।

পশ্চিমা দেশগুলো মুসলমানদের বিভক্ত করার চেষ্টায় লেগে আছে বলেও এসময় মন্তব্য করেন এরদোগান। তিনি বলেন, পাশ্চাত্যের মিডিয়াগুলো আমাকে এবং তুরস্ককে সুন্নি মুসলমানদের দেশ হিসেবে ডাকে। কিন্তু আমরা সুন্নি বা শিয়া নামের বিভক্তির অংশ হব না। কারণ আমরা কেবল ইসলামকেই ধর্ম মনে করি। এমন চক্রান্তমূলক খেলা থেকে খুবই সতর্ক থাকা জরুরি বলে মন্তব্য করেছেন এরদোগান।

জেরুজালেম বিষয়ে ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওআইসির জরুরি বৈঠকের মূল্যায়ন করতে গিয়ে তুর্কি প্রেসিডেন্ট কিছু আরব দেশের দৃষ্টিভঙ্গি নিয়ে আফসোস করেন। তিনি বলেন, কিছু আরব দেশ অবিবেচনার পরিচয় দিয়েছে। এরপরও বৈঠকে তাদের অংশগ্রহণ সান্ত্বনাদায়ক।

জেরুজালেম ইস্যুতে বরাবরই সোচ্চার থেকেছে তুরস্ক। এমনকি ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করলে ব্যাপক প্রতিক্রিয়া দেখায় তুরস্ক। এর জবাবে পূর্ব জেরুজালেমে তুরস্ক দূতাবাস খোলারও ইচ্ছা প্রকাশ করে আঙ্কারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসলামে শিয়া-সুন্নি বিভেদ চক্রান্তমূলক খেলা: এরদোগান

আপডেট সময় ১০:৩০:৩২ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭