ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেফতার সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের রপ্তানি আয় ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব : বাণিজ্যমন্ত্রী রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার

মহেশখালীতে বিধ্বস্ত বিমান দেখতে উৎসুক মানুষের ঢল

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের মহেশখালীতে দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর রাতের অন্ধকারে ক্ষয়ক্ষতির চিত্র তেমন দেখা না গেলেও ভোরের আলো ফুটতে না ফুটতেই দৃশ্যমান হতে থাকে সব। বিধ্বস্ত বিমান দেখতে আজ বৃহস্পতিবার সকাল থেকে ঘটনাস্থলে ভিড় জমাতে থাকে মানুষ।

নিপ্পন পাল নামে স্থানীয় এক যুবক জানান, সকাল থেকে শুধু মহেশখালী পৌর এলাকার লোকজন নয়, উপজেলা ও জেলার বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষ আসতে থাকে ঘটনাস্থলে।

বুধবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে মহেশখালী থানা থেকে প্রায় এক কিলোমিটার দূরের এলাকা পুটিবিলার বাটা মাঝির বসতবাড়ির পাশে ও ছোট মহেশখালী ইউনিয়নের মাইজপাড়ায় বিধ্বস্ত হয় বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান।

তবে বিমানের চার পাইলট ও কো-পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তারা হলেন- বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শরীফ, উইং কমান্ডার রাজীব, উইং কমান্ডার আজিম ও স্কোয়াড্রন লিডার মনির।

জানা গেছে, ইয়াক-১৩০ মডেলের বিমান দুটি একই সময়ে চট্টগ্রাম বিমানবাহিনীর ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই রাডারের সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর দুর্ঘটনাটি ঘটে। বিমান দুটোতে আগুন ধরার সঙ্গে সঙ্গে প্যারাসুটের মাধ্যমে প্রাণ রক্ষা করতে সক্ষম হন পাইলটরা। ফরমেশন ফ্লাইংয়ের (পাশাপাশি দুটো উড্ডয়ন) সময় এ দুর্ঘটনার শিকার হন তারা।

আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান দুর্ঘটনার বিষয়ে বলেন, ‘বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানগুলো রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তারপরই বিধ্বস্ত হয়। বিমান দুটি উদ্ধারে চেষ্টা চলছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেফতার

মহেশখালীতে বিধ্বস্ত বিমান দেখতে উৎসুক মানুষের ঢল

আপডেট সময় ১১:৪৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭