ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বয়ফ্রেন্ডের মোটরসাইকেল থেকে গার্লফ্রেন্ড নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারে বয়ফ্রেন্ডের মোটরসাইকেল থেকে পড়ে সুদীপ্তা চৌধুরী ইমু (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় কলেজছাত্রীর বয়ফ্রেন্ডকে আটক করেছে পুলিশ।

নিহত সুদীপ্তা ঢাকার ক্যামব্রিয়ান কলেজের ছাত্রী। মঙ্গলবার বিকেলে কক্সবাজার মেরিনড্রাইভ রোডের রেজুখাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুদীপ্তা কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকার ঝুলন চৌধুরীর মেয়ে।

পুলিশ জানিয়েছে, মেরিনড্রাইভ রোডের রেজুখাল এলাকায় বিকেলে দ্রুতগতির একটি মোটরসাইকেল থেকে আকস্মিকভাবে পড়ে গিয়ে মারাত্মক আহত সুদীপ্তা। দ্রুত তাকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন।

সুদীপ্তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৭টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় সুদীপ্তার বয়ফ্রেন্ড জেকি কুমার সুশীলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

নিহতের ভাই সম্ময়দ্বীপ চৌধুরী জানিয়েছেন, জেকি সুদীপ্তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। জেকি কুমার তার বোনকে যৌন নিপীড়নের পর পরিকল্পিতভাবে হত্যা করে নাটক করছেন। সুদীপ্তা এবছর ঢাকার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিল। জেকি কুমার সুশীল একই এলাকার মৃত বাবুল সুশীলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, মোটরসাইকেল চালক জেকিকে আটক করা হয়েছে। জেকি ও সুদীপ্তার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বয়ফ্রেন্ডের মোটরসাইকেল থেকে গার্লফ্রেন্ড নিহত

আপডেট সময় ০১:১৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭