ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা ‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান

ভাইয়ের মৃত্যুর খবর পড়লেন উপস্থাপক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নিজের ভাইয়ের মৃত্যুর খবর দর্শককে জানানোর বিষয়টি একজন সংবাদ পাঠকের জন্য কতটা কষ্টের তা সহজেই অনুমেয়। এমনই ঘটনা ঘটেছে ইয়েমেনের উপস্থাপক মোহাম্মেদ আল-ধাবায়ানির ক্ষেত্রে। হুতি বিদ্রোহীদের হাতে বন্দী অবস্থায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ভাইয়ের মৃত্যুর খবর তাকেই পাঠ করতে হয়েছে।

বিবিসি জানায়, ধাবায়ানির ভাই আমিনকে (২৮) হুতি বিদ্রোহীরা গত আগস্টে ধরে নিয়ে যায়। গ্রাফিক্স ডিজাইনার আমিনের অপরাধ তার ভাই সাংবাদিক এবং হুতিদের বিরোধী। বিদ্রোহীরা তাদের পরিচালিত একটি মিলিটারি ক্যাম্পে আমিনসহ অনেককে আটকে রাখে।

গত সপ্তাহে সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনের সরকারি জোট রাজধানী সানায় অবস্থিত ওই ক্যাম্পে বিমান হামলা চালায়। এতে আমিনসহ আরো অনেকে নিহত হন। সেই নিহতের সংবাদ সৌদি থেকে পরিচালিত ইয়েমেনের টিভি চ্যানেল সুহালিতে প্রচার করছিলেন আমিনের ভািই ধাবায়ানি। এসময় তার কণ্ঠ কেঁপে উঠছিল। ছল ছল করছিল তার চোখ। তিনি থেমে থেমে বিমান হামলায় ভাইয়ের মৃত্যুর বিবরণ দর্শকদের জানাচ্ছিলেন।

এমন পরিস্থিতিতে ধাবায়ানি সব আবেগ উপেক্ষা করে তার দায়িত্বটুকু সঠিকভাবে পালন করে যাচ্ছিলেন। একই অভিযোগে ধাবায়ানি এবং আমিনের ছোট ভাই মামুনকেও ধরে নিয়ে যায় হুতি বিদ্রোহীরা। পরে মামুনকে ছেড়ে দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড

ভাইয়ের মৃত্যুর খবর পড়লেন উপস্থাপক

আপডেট সময় ১১:৫০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭