ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডলার দিয়ে তুরস্ককে কেনা যাবে না: ট্রাম্পকে এরদোগান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জেরুজালেম ইস্যুতে জাতিসংঘে ভোট দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান। তিনি বলেছেন, ‘জনাব ট্রাম্প, তুরস্কের গণতান্ত্রিক ইচ্ছে আপনি ডলার দিয়ে কিনতে পারবেন না।’ বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। খবর আনাদলু এজেন্সির।

বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি বৈঠকে জেরুজালেম ইস্যুতে ভোটের বিষয়টি সামনে রেখে ট্রাম্প হুমকি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ ভোট দিলে তাদের দেখে নেওয়ার হুমকি দেন তিনি। একই সঙ্গে যেসব দেশ বিরুদ্ধে ভোট দেবে তাদেরকে সহযোগিতা দেওয়া বন্ধ করা হবে বলে হুঁশিয়ারি দেন। ট্রাম্পের এই হুমকির প্রতিক্রিয়ায় এরদোগান এই মন্তব্য করেছেন।

বৃহস্পতিবারের জরুরি বৈঠকে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্র জেরুজালেম ইস্যুতে একটি প্রস্তাবে ভোট দেবে। এরদোগান বলেন, যুক্তরাষ্ট্রকে অন্য দেশগুলো কী বলে ডাকে? গণতন্ত্রের সূকিতাকাগার। গণতন্ত্রের সূতিকাগার এখন ডলার দিয়ে মানুষের ইচ্ছে কিনতে চাচ্ছে। গণতন্ত্রের লড়াইয়ে নিজেদের ইচ্ছে বিক্রি না করার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানান এরদোগান।

এর আগে জেরুজালেম ইস্যুতে প্রস্তাব পাসের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদে অনুষ্ঠিত হতে যাওয়া ভোটাভুটির ওপর নজর রাখা হচ্ছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিয়োজিত যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালি সাধারণ পরিষদের বেশ কয়েকটি সদস্য দেশের কাছে ইমেইল করে সতর্ক করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডলার দিয়ে তুরস্ককে কেনা যাবে না: ট্রাম্পকে এরদোগান

আপডেট সময় ১২:৪৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭