ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৪০০ কোটি ডলারের রণতরীতে ছিদ্র, ঘণ্টায় ঢুকছে ২০০ লিটার পানি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাজ্যে চলতি মাসের শুরুতে উদ্বোধন করা হয় দেশটির ইতিহাসের সবচেয়ে বড় ও শক্তিশালী বিমানবাহী রণতরী। এটি তৈরি করতে খরচ হয়েছে চারশ’ কোটি ডলারের কাছাকাছি। অথচ’ এই রণতরীই এখন ব্রিটিশ নৌবাহিনীর মাথাব্যথার বড় কারণ!

রানি এলিজাবেথ-এর নাম অনুসারে রণতরীটির নাম রাখা হয় এইচএমএস এলিজাবেথ। এ মাসের শুরুতে পোর্টসমাউথ নৌ ঘাঁটিতে রয়্যাল নেভির হাতে রণতরীটি তুলে দিয়েছিলেন রানি। উদ্বোধনের অনুষ্ঠানে ৭০ বছর আগের স্মৃতি মনে করে কাতরও হয়েছেন তিনি। অথচ’ সেই রণতরীতেই রয়েছে ছিদ্র। আর সেই ছিদ্র দিয়ে ঘণ্টায় ২০০ লিটার পানি ঢুকছে এর ভেতরে।

সমুদ্রে পরীক্ষামূলকভাবে চালানোর সময় এ রণতরীতে একটি ছিদ্র পাওয়া গেছে। এ জানা গেছে, ত্রুটিপূর্ণ জোড়ার কারণেই ছিদ্রটি তৈরি হয়েছে। অত্যন্ত ব্যয়বহুল এই রণতরীতে ত্রুটি থাকায় সমালোচনার মুখে এখন ব্রিটিশ নৌবাহিনী। তবে এরপরও তারা আশাবাদী যথাসময়ে সবকিছু ঠিকঠাক করে জলে ভাসবে এইচএমএস কুইন এলিজাবেথ।

এ বিষয়ে রয়্যাল নেভির এক মুখপাত্র জানান, ‘সমুদ্রে পরীক্ষামূলক যাত্রার সময় এইচএমএস কুইন এলিজাবেথের শ্যাফটের জোড়ায় ত্রুটি পাওয়া গেছে। পোর্টসমাউথের কাছে থাকার সময়ই এটি সারানোর ব্যবস্থা নেয়া হয়েছে। এ ত্রুটির কারণে তরীটির পরবর্তী যাত্রা বিঘ্নিত হবে না।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৪০০ কোটি ডলারের রণতরীতে ছিদ্র, ঘণ্টায় ঢুকছে ২০০ লিটার পানি

আপডেট সময় ১০:৩০:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭