ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই নারী সমকামীর বিয়ে, একজন স্ত্রী, অন্যজন স্বামী!

আকাশ নিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়াতে কিছুদিন আগে রাষ্ট্রীয়ভাবে সমকামী বিয়েকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এরপরই প্রথম বিয়েতে আবদ্ধ হয়েছেন দুই নারী। তাদের একজনের নাম লরেন প্রাইস (৩১) আর অন্যজন এমি লাকার (২৯)। দুজনেই যুবতী। কিন্তু এখন থেকে তাদের একজন হলেন স্ত্রী। অন্যজন তার স্বামী। অর্থাৎ তারা স্বামী-স্ত্রী।

প্রায় দেড় বছর ধরে তারা একে অন্যকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছিলেন। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে হাজির তাদের সামনে। তবে আগামী বছর তারা তাদের দাম্পত্য জীবন শুরু করতে যাচ্ছেন। দুই যুবতীর মধ্যে লরেন প্রাইস হলেন স্বামীর ভূমিকায়।

অন্যদিকে তার স্ত্রীর ভূমিকায় এমি লাকার।

তবে সরকারি খাতায় তাদের ঘোষণা করা হয়েছে ‘ওয়াইফ অ্যান্ড ওয়াইফ’ হিসেবে। শনিবার সিডনির ক্যামডেনে অবস্থিত মাকারথুর পার্কে তাদের এ স্বীকৃতি দেয়া হয়। তারা রেজিস্ট্রি খাতায় স্বাক্ষর করে হয়ে যান প্রথম সমকামী দম্পতি। এজন্য আগে থেকেই সব আয়োজন সেরে রাখা হয়। আমন্ত্রণ জানানো হয় ঘনিষ্ঠ আত্মীয়দের। সাজানো হয় বিয়ের আসর। নিজেদের সাজান তারা দৃষ্টিকাড়া বিয়ের সাদা পোশাকে। এ বিয়েতে উপস্থিত হয়েছিলেন ৬৫ জন অতিথি।

অস্ট্রেলিয়ায় ভোটে পাস হওয়া নিয়ম অনুযায়ী সমকামী বিয়ের অনুষ্ঠানের এক মাস আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ করতে হবে এবং তাদের কাছ থেকে বিশেষ অনুমোদন নিতে হয়। কিন্তু এক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি। এই দম্পতি তাদের জীবনের সবচেয়ে বড় দিনটি উদযাপন করার পরিকল্পনা করছেন এক বছর পরে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুই নারী সমকামীর বিয়ে, একজন স্ত্রী, অন্যজন স্বামী!

আপডেট সময় ১১:১৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭