ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক :

দেশের অর্থনীতির অবস্থা বোঝাতে গিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘নাজুক অর্থনৈতিক অবস্থার দিক বিবেচনা করে আমরা হয়তো এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি। তবে সামনে কীভাবে থাকব, সেই সিদ্ধান্ত এখনই নিতে হবে।’

শুক্রবার সন্ধ্যার পর সিরাজগঞ্জ কালেক্টর চত্বরে ‘দেশের চাবি আপনাদের হাতে’ স্লোগানকে সামনে রেখে গণভোট ২০২৬-এর প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে অর্থ উপদেষ্টা সিরাজগঞ্জ কালেক্টর চত্বরে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভ্যান’-এর মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ছিল নাজুক। জীবনে ৮০-৯০টি দেশ ঘুরেছি। কিন্তু আমাদের দেশের মতো এমন ভয়াবহ অর্থনৈতিক অবস্থা কোথাও দেখিনি। এমনকি আফ্রিকার দেশগুলোতেও না।

সালেহউদ্দিন আহমেদ বলেন, সংস্কার কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, সংস্কার মানেই সর্বজনীন। ইতোমধ্যে যেসব সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে, তা আগামীতে জনগণের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কারণে আসন্ন নির্বাচন ও হ্যাঁ-সূচক গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

অর্থ উপদেষ্টা আরও বলেছেন, বাংলাদেশের জনগণ এখন আর শুধু মুখ বুজে বছরের পর বছর সহ্য করে না, তারা প্রয়োজনে টেনেও নামাতে শিখেছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ, অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ পুলিশ, সেনাবাহিনী ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০৯:২৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬