ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিসিবির উচিত বিপিএল বর্জনকারী খেলোয়াড়দের বহিষ্কার করা: আসিফপত্নী সালমা

আকাশ জাতীয় ডেস্ক : 

বাংলাদেশের সমসাময়িক ক্রিকেট নিয়ে অনেকেই বলছেন, বিসিবিতে এখন ক্রিকেট ছাড়া বাকিসবই হচ্ছে। মূলত এমন পরিস্থিতির সূত্রপাত হয় আইপিএল থেকে পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই। তারপর একের পর ঘটনায় টালমাটাল দেশের ক্রিকেট।

ক্রিকেটার থেকে শুরু করে বোর্ড পরিচালকদের নানা ধরনের মন্তব্যের কারণে আলোচনা-সমালোচনা যেন থামছেই না। এবার ক্রিকেটারদের নিয়ে কথা বলে নতুন করে আলোচনার পালে হাওয়া দিলেন বিসিবির বোর্ড পরিচালক আসিফ আকবরের স্ত্রী বেগম সালমা আসিফ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বেগম সালমা আসিফ বিপিএল বর্জনকারী ক্রিকেটারদের বিষয়ে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। সেই পোস্টে আসিফপত্নী লেখেন, ‘বিপিএল খেলা বর্জনকারী খেলোয়াড়রা যদি আন্তর্জাতিক খেলোয়াড় হয় তাদেরকেও বিসিবি’র উচিত হবে জাতীয় টিম থেকে বহিষ্কার করা। নতুন বহু খেলোয়াড় রয়েছে যারা ইনশাআল্লাহ জাতীয় দলে সুযোগ পেলে দেশের জন্য সুনামই কুড়াবে।’

বোর্ড পরিচালকের স্ত্রীর দেওয়া এই পোস্টটি সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন তুলেছে। যদিও এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এদিকে, নানা নাটকীয়তার পর অবশেষে মাঠে গড়িয়েছে বিপিএল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) টুর্নামেন্ট বন্ধ থাকলেও শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে পুনরায় ঘরোয়া এই টুর্নামেন্টটির খেলা মাঠে গড়িয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিসিবির উচিত বিপিএল বর্জনকারী খেলোয়াড়দের বহিষ্কার করা: আসিফপত্নী সালমা

আপডেট সময় ১০:৫১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬