ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ব্যর্থতা : পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, হটলাইন চালু করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশি অভিবাসীদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র কারচুপির অভিযোগ,ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দায়িত্ব নিল আমিরাত মিসাইলের আঘাতে বিধ্বস্ত মার্কিন এফ-১৫ ফাইটার জেট, দাবি ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান : লারিজানি

দুই ভাগ হয়ে যাচ্ছে আফ্রিকা মহাদেশ, কবে?

আকাশ নিউজ ডেস্ক :

দুই ভাগ হয়ে যাচ্ছে আফ্রিকা মহাদেশ। এমনটাই ভবিষ্যত বাণী করেছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, টেকটোনিক প্লেটের পরিবর্তনের কারণে আফ্রিকা মহাদেশের ভূখণ্ড ধীরে ধীরে সরে যাওয়ার মাধ্যমে আলাদা হচ্ছে। এই প্রক্রিয়া অব্যাহত থাকলে প্রায় পাঁচ কোটি বছর পরে আফ্রিকা মহাদেশ ভাগ হয়ে একটি নতুন মহাসাগর তৈরি হতে পারে।

পৃথিবীতে এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশ একসময় একসঙ্গে যুক্ত ছিল বলে জীবাশ্ম প্রমাণও রয়েছে।

বিজ্ঞানীদের মতে, আফ্রিকা মহাদেশের কেনিয়া, তানজানিয়া ও ইথিওপিয়ার মাঝখানে একটি বিস্তীর্ণ ফল্ট লাইন রয়েছে। দুটি টেকটোনিক প্লেটের মধ্যে থাকা ফাটলকে ফল্ট লাইন বলা হয়। এখানেই আফ্রিকা মহাদেশ ধীরে ধীরে বিভক্ত হচ্ছে। আড়াই কোটি বছর ধরে আফ্রিকান টেকটোনিক প্লেটের মধ্যে এই ফাটল বিস্তৃত হয়ে পশ্চিমে নুবিয়ান প্লেট ও পূর্বে সোমালিয়ান প্লেট তৈরি হচ্ছে। এই বিভাজন সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়বে। ভবিষ্যতে একসময় সমুদ্রের পানি প্রবেশ করে এই বিচ্ছিন্ন ভূমির মধ্যে একটি নতুন মহাসাগর তৈরি হবে।

ভূতাত্ত্বিক ডেভিড অ্যাডেড বলেন, পূর্ব আফ্রিকার রিফটের টেকটোনিক ও আগ্নেয়গিরির কার্যকলাপের অতীত ইতিহাস রয়েছে। ন্যাশনাল জিওগ্রাফিকের মতে, ভবিষ্যতে আফ্রিকায় নতুন ভূখণ্ড দেখা যাবে। সোমালিয়ান প্লেট নুবিয়ান প্লেট থেকে দূরে সরে গেলে সম্ভবত মাদাগাস্কারের মতো আলাদা একটি ভূখণ্ড তৈরি হবে। এই বিভক্তি লাখ লাখ বছর পরে দেখা যাবে। তখন নতুন এক পৃথিবীর মানচিত্র কিনতে হবে আমাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই ভাগ হয়ে যাচ্ছে আফ্রিকা মহাদেশ, কবে?

আপডেট সময় ১০:৫৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪