ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

সাত মিলিয়ন বছর আগের জীবাশ্মে দুই পায়ে হাঁটার প্রমাণ

আকাশ নিউজ ডেস্ক :

মানুষ কীভাবে দুই পায়ে হাঁটা শিখল—এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা বহু বছর ধরে গবেষণা করছেন। এবার সেই খোঁজে নতুন আলো ফেলেছে আফ্রিকার সাত মিলিয়ন বছর আগের এক প্রাণীর হাড় বিশ্লেষণ। গবেষকদের মতে, এই প্রাণীটি মানুষের সবচেয়ে প্রাচীন পূর্বপুরুষ হতে পারে। তবে সব বিজ্ঞানী এখনো এ বিষয়ে একমত নন।

সম্প্রতি সায়েন্স অ্যাডভ্যান্সেস সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, সাহেলানথ্রোপাস ট্যাচাডেনসিস নামের এই প্রজাতিটি আংশিকভাবে হলেও দুই পায়ে হাঁটতে পারত। এই প্রজাতিটি ২০০১ সালে আফ্রিকার চাদ দেশে আবিষ্কৃত হয়। গবেষকেরা একে আদর করে ‘টুমাই’ নামেও ডাকেন।

গবেষণায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জীবাশ্ম হাড় গভীরভাবে পরীক্ষা করা হয়। এতে উরুর হাড়ে (ফিমার) একটি ছোট উঁচু অংশ পাওয়া গেছে, যাকে ফিমোরাল টিউবার্কল বলা হয়। এটি এমন এক স্থানে থাকে, যেখানে শরীর সোজা রেখে দাঁড়ানো ও হাঁটার জন্য গুরুত্বপূর্ণ একটি লিগামেন্ট (হাড় ও পেশি যুক্তকারী শক্ত টিস্যু) যুক্ত থাকে। এই গঠন সাধারণত দুই পায়ে হাঁটা প্রাণীদের মধ্যেই দেখা যায়।

গবেষকদের মতে, টুমাই দেখতে ছিল বানরজাতীয়। তবে তার হাড়ের গঠন আধুনিক শিম্পাঞ্জির চেয়ে মানুষের পূর্বপুরুষদের সঙ্গে বেশি মিল রাখে। ধারণা করা হচ্ছে, সে মাটিতে দুই পায়ে হাঁটত, আবার সময়ের একটি অংশ গাছেও কাটাত।

তবে এ নিয়ে বিতর্ক রয়ে গেছে। অনেক বিজ্ঞানীর মতে, প্রমাণ এখনো যথেষ্ট নয়। আরও জীবাশ্ম না পাওয়া গেলে নিশ্চিত করে বলা কঠিন, টুমাই সত্যিই মানুষের সরাসরি পূর্বপুরুষ কি না।

এই বিতর্ক মেটাতে গবেষকেরা আবার চাদে গিয়ে নতুন জীবাশ্ম খোঁজার পরিকল্পনা করছেন। নতুন প্রমাণ মিললে মানুষের শুরুর ইতিহাসে হয়তো বড় পরিবর্তন আসতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

সাত মিলিয়ন বছর আগের জীবাশ্মে দুই পায়ে হাঁটার প্রমাণ

আপডেট সময় ১১:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬