ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানে ট্রাক খালে পড়ে প্রাণ গেল একই পরিবারের ১৪ জনের,আহত আরও ৯জন

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জন নিহত হয়েছেন।এছাড়া আহত হয়েছেন আরও ৯জন। শুক্রবার (১৬ জানুয়ারি) প্রদেশের সারগোধা শহরে রাত ১১ টার দিকে দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, ২৩ জন যাত্রীর মধ্যে চারজন শিশু ও ৫ জন নারী ছিলেন। ট্রাকটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের উদ্দেশে আসছিল। ঘন কুয়াশা এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় খুশাব শহরের কাছে দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকার একটি খালে ট্রাকটি পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ৮ জন।

পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের খুশাব শাখার কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ জানিয়েছেন, শুক্রবার রাত ১১টা ২২ মিনিটের দিকে তারা ইমার্জেন্সি কল পান, তারপর ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শরু করে দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী টিম।

হাফিজ আবদুল রশিদ জানান, উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকেই মৃত অবস্থায় উদ্ধার করে ৮ জনকে। পরে হাসপাতালে নেওয়ার পথে এবং নিয়ে আসার পর নিহত হন আরও ৭ জন। যে ৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে— তাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

নারী ও শিশুদের সবাই নিহত হয়েছেন। আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সবাই শ্রমজীবী এবং কাজের আশায় বান্নু থেকে খুশাব শহরের দিকে আসছিলেন।

আহত ৯ জনের মধ্যে ২ জনকে খুশাবের টিএইচকিউ এবং ৭ জনকে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এ দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসা সেবা প্রদান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন শাহবাজ শরিফ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানে ট্রাক খালে পড়ে প্রাণ গেল একই পরিবারের ১৪ জনের,আহত আরও ৯জন

আপডেট সময় ১১:০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬