ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

ভারত মোস্তাফিজকে নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বিশ্বকাপ দলগুলোকে কিভাবে দেবে:আমিনুল হক

আকাশ স্পোর্টস ডেস্ক :

৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ভারত-শ্রীলংকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্বকাপকে সামনে রেখে নিরাপত্তার প্রশ্ন তুলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) খোঁচা মেরেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

সংবাদ মাধ্যমকে জাতীয়তাবাদি দল বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক বলেছেন, ‘মোস্তাফিজের সঙ্গে যা করা হলো তা কেবল খেলোয়াড়ি সিদ্ধান্ত নয়, এটি গভীর উদ্বেগের বিষয়। যদি একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে ভারত ব্যর্থ হয়, তবে আসন্ন বিশ্বকাপে যখন পুরো দল ভারতের মাটিতে খেলবে, তখন তাদের নিরাপত্তা কে নিশ্চিত করবে?’

বিষয়টা নিয়ে বিসিসিআইয়ে সঙ্গে বিসিসির কথা বলা উচিত বলে মনে করেন আমিনুল। সাবেক জাতীয় দলের গোলরক্ষক বলেছেন, ‘সেই শঙ্কার জায়গাটা কিভাবে দ্রুত কাটিয়ে উঠবে, সেটা আমি আমাদের ক্রিকেট বোর্ড এবং সরকারের যারা দায়িত্বে রয়েছেন, তাদের ওপর ছেড়ে দিলাম। আপনারা দ্রুত সময়ের মধ্যে এ বিষয়টি নিয়ে আলোচনা করেন, কিভাবে সুরাহা করা যায়।’

ভারতীয় মুদ্রায় ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স কেনার পর থেকেই বাংলাদেশি পেসারের খেলা নিয়ে শঙ্কা দেখা দিচ্ছিল।

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে দাবি করে অনেক দিন ধরেই বিভিন্ন রাজনৈতিক দলের কিছু লোক, ধর্মীয় সংগঠন ও ধর্মীয় গুরুরা কলকাতার সমালোচনা করে আসছেন। বাঁ-হাতি পেসারকে নেওয়ায় ‘বিশ্বাসঘাতক’ গালিও শুনতে হচ্ছে দলটির মালিক শাহরুখ খানকে।

সেই চাপ সামলাতে না পেরে মুস্তাফিজকে বাদ দিতে আজ কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই। ইতিমধ্যে এক বিবৃতি দিয়ে বাংলাদেশি পেসারকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কলকাতাও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

ভারত মোস্তাফিজকে নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বিশ্বকাপ দলগুলোকে কিভাবে দেবে:আমিনুল হক

আপডেট সময় ০৬:২০:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬