ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরীক্ষা ভীতি দূর করে আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জাপানি প্রধানমন্ত্রীর পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের দাম বেড়েছে: বাণিজ্যমন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক ৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা গুমের বিরুদ্ধে শক্ত আইন চায় জনগণ : রিজভী শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে হামের টিকার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী উত্তর কোরিয়ার ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, মেয়েকে নিয়ে পর্যবেক্ষণে কিম হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু

অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী

আকাশ জাতীয় ডেস্ক : 

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমানকে রংপুরে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর মডার্ন মোড় এলাকার রংপুর-ঢাকা মহাসড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। আজিজার রহমান সাদুল্লাপুর উপজেলার ঘেগারবাজার খোদা বকস গ্রামের রজ্জব উদ্দিন মন্ডলের ছেলে।

মেট্রোপলিটন তাজহাট থানার ওসি আতাউর রহমান জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে ত্রুটির কারণে আজিজার রহমানের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানিতে মনোনয়ন ফেরত পেয়ে বাসযোগে নিজ এলাকায় বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যায় পুলিশ মহাসড়কের পাশে অজ্ঞান অবস্থায় পেয়ে থানায় নিয়ে আসে।

আতাউর রহমান আরও বলেন, বর্তমানে আজিজার রহমান কিছুটা সুস্থ হয়েছেন। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। কীভাবে তিনি অজ্ঞান হলেন এ বিষয়ে জানার চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

পরীক্ষা ভীতি দূর করে আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন

অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী

আপডেট সময় ১০:৩৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬