ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএসইর লেনদেন ১৬৬৯ কোটি টাকা ছাড়াল সাত জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, মৃত্যু ৫১ ভাঙ্গায় প্রাণঘাতী দুর্ঘটনা: মামলা হয়নি, ব্রেক ফেলকেই কারণ বলছে পুলিশ জলাবদ্ধ মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাদের সবাইকে দৌড়ের উপরে রেখেছেন প্রধানমন্ত্রী গুণগত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের প্রধান সম্পদ ও শক্তি: রাষ্ট্রপতি দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না : অর্থমন্ত্রী কানাডার টরন্টোতে বন্দুক হামলায় দুইজন নিহত, আহত ৬ শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু

আকাশ জাতীয় ডেস্ক : 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা। কোনো বিশেষ কারণে ভোট দেওয়ার কথা সরকারের লোকজনের বলা উচিত নয়। কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেবে, কথা বলবে আবার একটাকে বাইরে রাখবে- এ ধরনের কথাবার্তা ভালো না। এসব মানুষের মনে বিভিন্ন সন্দেহের উদ্রেগ করে।

শুক্রবার দুপুরে নগরীর নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মাইজভাণ্ডারী একাডেমি আয়োজিত শিশুকিশোর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এবং অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজাদী’র সম্পাদক এমএ মালেক।

অনুষ্ঠানে আমির খসরু আরও বলেন, আমি সরকারকে বলব, ভোট দেওয়ার জন্য জনগণকে আপনারা উৎসাহিত করুন। সার্বিকভাবে সব ভোটের কথা বলতে হবে। কোনো বিশেষ ভোটের কথা বলবেন আবার অন্য ভোটের, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের যে ভোট বিভিন্ন দলকে যে ভোট দিবে এটাই তো আসল ভোট, তাই না। সেই কথা না বলে, খালি এক ভোটের কথা বলবেন, আরেক ভোটের কথা বলবেন না। আমরা সব ভোটের কথা বলতে বলছি। সার্বিকভাবে জনগণকে বলতে হবে, আপনার ভোট প্রয়োগ করুন। উৎসাহিত করাই সরকারের কাজ। কোনো বিশেষ ভোটের কথা কিংবা আরেকটা বাদ দিয়ে তাদের মন্তব্য- এগুলো জনগণ খুব ভালো ভাবে নিচ্ছে না।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিশু কিশোর সমাবেশ উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক এইচএম রাশেদ খান এবং শাহানশাহ হযরত জিয়াউল হক মাউজভাণ্ডারী ট্রাস্টের সচিব অধ্যাপক এওয়াই এমডি জাফর।

এর আগে সকালে সিম্যান্স হোস্টেল ন্যাশনাল মেরিটাইম একাডেমি প্রাঙ্গণে চট্টগ্রাম ধর্ম উজ্জ্বল পরিষদের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুণ্যানুষ্ঠানে যোগ দেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে। রাষ্ট্রের ক্ষমতা বেশি বেড়ে গেলে জনগণের অসুবিধা হয়, ফ্যাসিজম সৃষ্টি হয়। জনগণ বলতে প্রত্যেকটি নাগরিককে শক্তিশালী হতে হবে। আমরা চাই আগামী দিনে এই পরিবর্তন আনতে হবে। বিগত সময়ে রাষ্ট্রের ক্ষমতা বেড়ে যাওয়ায় জনগণ জিম্মি হয়ে গিয়েছিল। দেশ হতাশার অতল গহ্বরে তলিয়ে যেতে বসেছিল। তাই রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর জন্য আজ সময় এসেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ক্যাপ্টেন আতাউর রহমান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, রোকনউদ্দিন মাহমুদ, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়া, বাবু প্রীতম বড়ুয়া ডালিম, সুনীল চাকমা, বিপুল চাকমা, আলো চাকমা, শুকরজিৎ চাকমা, রবি চাকমা, জীবন চাকমা, বিদ্যাশয় চাকমা, সমুনি চাকমাসহ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএসইর লেনদেন ১৬৬৯ কোটি টাকা ছাড়াল

কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু

আপডেট সময় ০৯:৫০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬