ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

টেকনাফে মালয়েশিয়াগামী দুই রোহিঙ্গাসহ আটক ৬

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকা থেকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাড়ি দেয়ার প্রস্ততির সময় এক দালালসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে দুইজন রোহিঙ্গা আছেন। বৃহস্পতিবার ভোরে টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কান্তি দাশের নেতৃত্বে পুলিশের একটি দল উপকূলের একটি বাড়ি থেকে তাদের আটক করে।

আটকরা হলেন, দালাল টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকার মো. ইসমাইলের ছেলে নুরুল আমিন ওরফে নুর আলম, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পুকুরিয়া গ্রামের ইউছুপ আলী ছেলে আলী হোসেন, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তাইগা কাটা গ্রামের ফকির আহমদের ছেলে মো. ছৈয়দ হোসেন, একই এলাকার উজির আলীর ছেলে মো. আলম, মিয়ানমার মংডুর বাঘগুনা গ্রামের মো. হোছেনের ছেলে মো. হারুন মিয়া এবং একই গ্রামের মো. আবু তাহেরের ছেলে জিয়াউল হক। তারা দুজন কুতুপালং অনবন্ধিত রোহিঙ্গা শিবিরের ডি ব্লকে থাকেন।

অভিযান পরিচালনাকারী বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) কাঞ্চন কান্তি দাশ বলেন, ভোরে টেকনাফের বাহারছড়া উপকূলের একটি বাড়িতে সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর জন্য কয়েকজন যুবককে জড়ো করার খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল ওই গ্রামের দালাল নুরুল আমিনের বাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন দালাল পালিয়ে যায়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচ মালয়েশিয়াগামী যাত্রীকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাড়ির মালিকেও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খাঁন জানান, দুই রোহিঙ্গাসহ সুমদ্রপথে পাঁচ মালয়েশিয়াযাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ সময় এক দালালকে আটক করা হয়। এ ঘটনায় মানবপাচার আইনে মামলা করা হয়েছে এবং শুক্রবার সকালে তাদের কক্সবাজার আদালতে পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

টেকনাফে মালয়েশিয়াগামী দুই রোহিঙ্গাসহ আটক ৬

আপডেট সময় ০৩:০০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭