ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে দাবানল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাঁচ দিন হয়ে গিয়েছে। একই ভাবে পুড়ে চলেছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকা।বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ছয়টি দাবানলের মধ্যে সব চেয়ে বড় ‘টমাস ফায়ার’।

সূত্রের খবর, সোমবার থেকে এখনও পর্যন্ত ভেঞ্চুরা সংলগ্ন ১.১৫ লক্ষ একর জঙ্গল গ্রাস করেছে ‘টমাস ফায়ার’। দমকলকর্মীরা জানান, সান্টা আনা থেকে আসা শুষ্ক ও শক্তিশালী হাওয়ার জেরে ক্রমশ বেড়েই চলেছে তার তীব্রতা। এ দিন ভোরের দিকে ফের বাড়তে থাকে আগুন। তখন বাড়ি থেকে পালাতে গিয়ে গাড়িতে পিষ্ট হন এক ব্যক্তি। আহত হয়েছেন এক দমকলকর্মীও।

এক দমকল কর্মী জানান, দাবানল এখনও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আগুন দ্রুত ছড়াচ্ছে। ক্ষণে ক্ষণে নতুন নতুন এলাকা জ্বলার খবর আসছে। জরুরি অবস্থা জারি হয়েছে ভেঞ্চুরা ও সান্টা পাওলা কাউন্টিতে। এলাকার ৭৫০০ বাড়ি খালি করে দিতে বলা হয়েছে। এখনও পর্যন্ত ২৭ হাজার মানুষকে নিরাপদে অন্যত্র পাঠানো গিয়েছে।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এখন কাবু করে রেখেছে মোট ছয়টি দাবানল। টমাস ফায়ার, ক্রিক ফায়ার, রাই ফায়ার, লাইল্যাক ফায়ার, স্কারবল ফায়ার ও লিবার্টি ফায়ার। দিনরাত এক করে লড়ে যাচ্ছে দমকল বাহিনী। কিন্তু আজ রবিবার পর্যন্ত পরিস্থিতি উন্নতির কোনও রাস্তা দেখা যাচ্ছে না বলেই আশঙ্কা তাদের।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার পর্যন্ত নিজের গতি বাড়াতে থাকবে এই শুষ্ক হাওয়া। ফলে আগামী ক’দিনে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে দাবানল

আপডেট সময় ০১:৩৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭