ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রথম নারী হিসেবে রিয়াদে দর্শক মাতালেন লেবানিজ গায়িকা হিবাহ্

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রথম নারী হিসেবে রিয়াদের দর্শক মাতালেন লেবানিজ গায়িকা হিবাহ্ তাওয়াজি। বুধবার সন্ধ্যায় রিয়াদের কিং ফাহাদ কালচারাল সেন্টারের মঞ্চে সুরের মুর্ছনায় দর্শক মাতিয়েছেন লেবানিজ গায়িকা হিবাহ্।

এ সময় তার বিভিন্ন সময়ের মঞ্চ কাঁপানো একাধিক শো প্রদর্শন করা হয়, যেগুলো সোশ্যাল মিডিয়ার পাশাপাশি সৌদি দর্শকদের ইতোমধ্যে হৃদয় কেড়েছে। এই বিশেষ কনসার্টে নারীদের উপস্থিতি ভিন্ন মাত্রা যোগ করার পাশাপাশি একটি উত্তেজনাপূর্ণ আবহ তৈরি করে। এ সময় নারীদের নিরাপত্তায় বিশেষ নজরদারি দেওয়া হয়।

বিশ্বে সৌদি আরবই একমাত্র দেশ, যেখানে নারীদের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতি নেই। কিন্তু এখন তারা সে অনুমতি পেতে যাচ্ছেন। আগামী বছর থেকে সৌদি নারীরা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারবেন। সৌদি আরবের প্রধান তিন শহর- রিয়াদ, জেদ্দাহ, দাম্মামের নারীরা এ অনুমতি পাচ্ছেন। এটা সৌদি নারীদের আরও একটু স্বাধীনতা পাওয়ার নতুন পদক্ষেপ। এর আগে গাড়ি চালানোর অনুমতি পান তারা।

গানের বিরতিতে তাওয়াজি চিৎকার করে বলেন, প্রথম বারের মতো আমি সৌদি আবরে গান গাইতে এসে যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি এবং সৌদির থিয়েটার’স মঞ্চে আমি প্রথম নারী শিল্পী হিসেবে নিজেকে সম্মানিত ও ধন্য মনে করছি। হিবাহ্ এ সময় তার সবচাইতে পছন্দের এবং সুন্দর গান পরিবেশন করেন। পাশাপাশি ফাইরাজ উম্মুল কুলথুম এবং সেলিন ডিওন’র নির্বাচিত গান গেয়ে সবাইকে চমকে দেন। এছাড়া তিনি প্রথাগত উপসাগরীয় নৃত্যের সঙ্গে সৌদি শ্রোতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

রিয়াদের মঞ্চে তাওয়াজি লেবাননের ইন্টারন্যাশনাল ডিজাইনার এলি সাবার ডিজাইন করা একটি জমকালো পোশাকে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রথম নারী হিসেবে রিয়াদে দর্শক মাতালেন লেবানিজ গায়িকা হিবাহ্

আপডেট সময় ০৩:২৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭