ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের নতুন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান হচ্ছেন নিলসেন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন সিনেট মঙ্গলবার হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী হিসেবে হোয়াইট হাউসের উপপ্রধান স্টাফ কিরস্টজেন নিলসেনের নাম অনুমোদন করেছে। ৬২-৩৭ ভোটে সিনেট তার মনোনয়ন অনুমোদন করে। এর মাধ্যমে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন ব্যবস্থা বাস্তবায়নের দায়িত্ব তার ওপর ন্যস্ত হলো।

নিলসেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলির ঘনিষ্ঠজনদের একজন। কেলি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) প্রথম মন্ত্রী ছিলেন।

৪৫ বছর বয়সী নিলসেন একজন আইনজীবী এবং জাতীয় নিরাপত্তা বিষয়ে তার অনেক অভিজ্ঞতা রয়েছে। তিনি জর্জ ডব্লিউ বুশের প্রশাসনে ডিএইচএসের পরিবহন নিরাপত্তা শাখায় দায়িত্ব পালন করেন। হোয়াইট হাউসে বুশের হোমল্যান্ড সিকিউরিটি উপদেষ্টার দায়িত্বও পালন করেন তিনি।

পরে তিনি তার নিজের গড়া নিরাপত্তা উপদেশদাতা প্রতিষ্ঠান সুনেসিস কনসাল্টিং পরিচালনা করেন। ডিএইচএস জানায়, ট্রাম্প প্রশাসনের প্রথম নয় মাসে অবৈধ অভিবাসী গ্রেপ্তার ৪০ শতাংশ বেড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশ ঠেকাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্ত বরাবর একটি প্রাচীর নির্মাণে ট্রাম্প ডিএইচএস’কে নির্দেশ দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের নতুন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান হচ্ছেন নিলসেন

আপডেট সময় ০৬:১৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭