ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

হুতি বিদ্রোহীদের হামলায় ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

হুতি বিদ্রোহীদের হামলায় ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ নিহত হয়েছেন। রাজধানী সানায় স্থানীয় সোমবার সকালে সালেহ অনুগত বাহিনীর সঙ্গে হুতি বিদ্রোহীদের সংঘর্ষের সময় তিনি নিহত হন বলে জানিয়েছে বিবিসি।

হুতি পরিচালিত স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের হুতি বেতার কেন্দ্র সালেহের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। জেনারেল পিপলস কংগ্রেস পার্টিও তাদের সাবেক এই নেতার মৃত্যর সত্যতা নিশ্চিত করেছে বলে জানিয়েছে সৌদি ভিত্তিক টেলিভিশন আল আরাবিয়া।

এর আগে স্থানীয় অধিবাসীদেরর বরাত দিয়ে রয়টার্স সোমবার হুতি বিদ্রোহীদের সালেহর বাড়ি উড়িয়ে দেওয়া এবং তার খোঁজ না পাওয়ার কথা জানিয়েছিল। ইয়েমেনে গত তিন বছর ধরে চলা গৃহযুদ্ধে ইরান সমর্থিত শিয়া হুতি বিদ্রোহীদের সমর্থন দিয়েছিলেন সালেহ ও তার অনুগত বাহিনী।

গত বুধবার রাজধানী সানায় সালেহ অনুগত বাহিনীগুলোর সঙ্গে হুতি বিদ্রোহীদের সংঘাত শুরু হয়। হুতি যোদ্ধারা শহরটির প্রধান মসজিদ চত্বরে জোর করে প্রবেশ করেছে, সালেহ অনুগতরা এমন অভিযোগ তোলার পর উভয়পক্ষের মধ্যে সংঘাত শুরু হয়ে যায়।

শনিবারও সানার রাস্তায় দুপক্ষের মধ্যে লড়াই হয়। ওই দিন শহরটির দক্ষিণাংশের উপশহরে যে এলাকায় সালেহর আত্মীয়-স্বজনরা বসবাস করেন সেখানে বিস্ফোরণ ও গোলাগুলি হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

হুতি বিদ্রোহীদের হামলায় ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট নিহত

আপডেট সময় ১০:৩৭:২১ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭