ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

টুইট নিয়ে ট্রাম্পকে সতর্ক হওয়ার পরামর্শ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই প্রসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহতভাবে চালানো টুইট বার্তা নিয়ে কংগ্রেসের অনেক সদস্যই উদ্বেগ প্রকাশ করেছেন। খবর বিবিসির। এফবিআইর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতগুলো ক্রুদ্ধ টুইট বার্তা পোস্ট করেন। তিনি দাবি করেন, এই সংস্থার সুনাম এখন, তার ভাষায়, ইতিহাসের মধ্যে সবচেয়ে খারাপ।

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ নিয়ে যখন স্পেশাল কাউন্সেল রবার্ট মুলার-এর তদন্ত চলছে তখনই ট্রাম্পের এমন আক্রমণাত্মক টুইট এল। সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের ব্যাপারে তদন্ত বন্ধ করতে সাবেক এফবিআই প্রধান জেমস কোমিকে নির্দেশ দেয়ার অভিযোগও ট্রাম্প অস্বীকার করেন।

রাশিয়ার সঙ্গে সম্পর্কের ব্যাপারে এফবিআই-এর কাছে মিথ্যে কথা বলার দায়ে ফ্লিনকে বরখাস্ত করা হয়। নির্বাচনে জয়ী করতে রুশ যোগাযোগের কথা বরাবরই নাকচ করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। রবিবারও একগাদা টুইট করেন ট্রাম্প এবং আবারো তার সাবেক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে আক্রমণ করে লেখেন। আরেকটি টুইটে তিনি এবিসি নিউজের তীব্র সমালোচনা করেছেন তাদের রিপোর্টের এক ভুলের সূত্র ধরে।

তবে সামাজিক মাধ্যমে ট্রাম্পের এহেন লেখালেখি নিয়ে অনেক ডেমোক্র্যাট সদস্য মনে করছেন, এর ফলে তদন্ত বা ন্যায়বিচার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ট্রাম্পের রিপাবলিকান শিবিরেও তার করা টুইট নিয়ে আলোচনা হচ্ছে। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম পরামর্শ দিয়ে বলেছেন, টুইট করা নিয়ে ট্রাম্পের আরও বেশি সতর্ক হওয়া দরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

টুইট নিয়ে ট্রাম্পকে সতর্ক হওয়ার পরামর্শ

আপডেট সময় ০৪:২৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭