ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবুধাবির পরমাণু কেন্দ্রে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইয়েমেনের হুতি আনসারুল্লাহ যোদ্ধারা দাবি করেছেন, তারা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবির একটি নির্মাণাধীন পরমাণু স্থাপনা লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে আরব আমিরাত কর্তৃপক্ষ আনসারুল্লাহর এই দাবি প্রত্যাখান করেছে। হুতি যোদ্ধাদের মুখপত্র আল-মাসিরা নিউজ আজ রবিবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, আবুধাবির আল-বারাকাহ পরমাণু স্থাপনা লক্ষ্য করে এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে এ বিষয়ে ওয়েবসাইটটি বিস্তারিত কিছু বলেনি। ইয়েমেনের গণমাধ্যম বলছে, হুতি যোদ্ধাদের ছোঁড়া ক্রুজ ক্ষেপণাস্ত্রটি সফলতার সঙ্গে পরমাণু স্থাপনায় আঘাত হেনেছে। আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম জানায়, আমিরাতের জাতীয় জরুরি, সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হুতিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি প্রত্যাখান করেছে।

খবরে আরো বলা হয়, এ ধরনের যেকোনো হুমকি মোকাবিলার জন্য সংযুক্ত আরব আমিরাতের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।ওয়ামের বিবৃতিতে বলা হয়, আরব আমিরাতের পরমাণু কেন্দ্রটি অত্যন্ত সুরক্ষিত।

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশ ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ১২ হাজার মানুষ মারা গেছে। সৌদি আরবকে সবচেয়ে সহযোগিতা করে আসছে সংযুক্ত আরব আমিরাত। জবাবে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ যোদ্ধারা মাঝেমধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আবুধাবির পরমাণু কেন্দ্রে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় ০৬:৪১:২০ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭