ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদির সর্বশেষ টার্গেট লেবানন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেইখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, মধ্যপ্রাচ্যে সৌদির আগ্রাসী নীতির সর্বশেষ টার্গেট হচ্ছে লেবানন। সেই সঙ্গে তিনি বলেন, এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টে কাজ করছে সৌদি আরব।

লন্ডনে একটি গোলটেবিলে বৈঠকে বক্তব্য দেয়ার সময় কাতারের এ শীর্ষস্থানীয় কূটনীতিক বলেছেন, “সৌদি আরবের সিদ্ধান্তে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করেছেন এবং রিয়াদ সফরে গেলে তাকে এ কাজ করতে বাধ্য করা হয়।”

আলে সানি বলেন, “লেবানন একটি ভঙ্গুর রাষ্ট্র। দেশটিতে বড় ধরণের রাজনৈতিক শূণ্যতা সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী সাদ হারিরিকে পদত্যাগের জন্য চাপ দেয়া হচ্ছে। এটি প্রত্যেকের জন্য স্পর্ষকাতর বিষয় এবং এটি একটি ধ্বংসাত্মক নীতি।” তিনি আরো বলেন, “বড় রাষ্ট্র হয়ে সৌদি আরব একটি ছোট রাষ্ট্রের প্রতি শক্তিমত্তা প্রদর্শন করছে। সৌদি আরবের এ আচরণ আমরা কাতারে দেখেছি এবং এখন লেবাননের ক্ষেত্রে এর পুনরাবৃত্তি দেখছি।”

তিনি বলেন, “আমরা সর্ব শক্তিমান আল্লাহকে এবং আমাদের সব মিত্রদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে পরিস্থিতি আরো খারাপের দিকে মোড় নেয়ার আগেই তারা এর মোকাবেলা করেছেন। শুরু থেকেই এ পরিস্থিতি শক্তভাবে মোকাবেলা না করা হলে আমাদেরকে ভয়ানক অবস্থার মধ্যে পড়তে হতো।”

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদির সর্বশেষ টার্গেট লেবানন

আপডেট সময় ০৫:১৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭