ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক বিলিয়ন ডলার দিয়ে মুক্তি পেলেন সৌদি যুবরাজ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দুর্নীতির অভিযোগে তিন সপ্তাহেরও বেশি সময় আটক থাকার পর মুক্তি পেয়েছেন ৬৪ বছর বয়সী সৌদি যুবরাজ মিতেব বিন আব্দুল্লাহ।

বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সৌদি কর্তৃপক্ষের সঙ্গে এক বিলিয়ন ডলারেরও বেশি টাকার ‘গ্রহণযোগ্য সমঝোতায়’ রাজি হওয়ার পর তাকে মুক্তি দেয়া হয়। যুবরাজ মিতেবকে এক সময় সৌদি বাদশা হওয়ার অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করা হত।

৪ নভেম্বরের সৌদি আরবে দুর্নীতি বিরোধী অভিযানে ২০০ জনেরও বেশি রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিত্বকে আটক করা হয়েছিল। যুবরাজ মিতেব তাদের মধ্যে একজন। যুবরাজ মিতেব ছাড়াও সৌদি সরকারের সঙ্গে আরো তিন ব্যক্তি সমঝোতা করেছেন।

বার্তা সংস্থাকে এএফপিকে সৌদি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, ‘হ্যাঁ, প্রিন্স মিতেব মঙ্গলবার সকালে মুক্তি পেয়েছেন।’

সৌদি আরবের বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমানের চাচাতো ভাই প্রিন্স মিতেব দেশটির অভিজাত বাহিনী ন্যাশনাল গার্ডের প্রধান ছিলেন। দুর্নীতি বিরোধী অভিযানে আটক রাজপরিবারের সদস্যদের মধ্যে রাজনৈতিকভাবে সবচেয়ে প্রভাবশালী ছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এক বিলিয়ন ডলার দিয়ে মুক্তি পেলেন সৌদি যুবরাজ

আপডেট সময় ০৫:০২:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭