ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন আসছে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকারি জনবল কাঠামোতে শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার:সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আত্মহত্যা আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর : পানিসম্পদ মন্ত্রী অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : স্পিকার কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া ৫০তম বিসিএস থেকে ভাইভা ১০০ নম্বরের: জনপ্রশাসন প্রতিমন্ত্রী রাজনৈতিক কারণে দায়ের ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার : আইনমন্ত্রী

মেক্সিকোর ভেরাক্রুজ অঙ্গরাজ্যে মেয়র নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মেক্সিকোর গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ অঙ্গরাজ্যে শুক্রবার পৌরসভার এক মেয়র নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। একই রাজ্যে নব নির্বাচিত এক মেয়র নিহত হওয়ার মাত্র চারদিন পর এই ঘটনা ঘটল। খবর এএফপি’র।

রাজ্যের প্রসিকিউটরের অফিস থেকে বলা হয়েছে, এই হামলায় ইক্সহুয়াটলান ডি মাদেরো’র মেয়র ভিক্টর ম্যানুয়েল স্পিনোজা ও তার স্ত্রীসহ পাঁচ জন নিহত হয়েছেন। শহরটি মেক্সিকো সিটি থেকে ২৭০ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত। কর্তৃপক্ষ এই হামলার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

শুক্রবার রাতে রাজ্যের রাজধানী জালাপার কাছে একটি পৌর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হিদালগোতিতলান পৌরসভার নবনির্বাচিত মেয়র সান্তানা ক্রুজ বাহেনা এক হামলায় নিহত হওয়ার কয়েকদিন পর সর্বশেষ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটল।

অন্তত ৩০ জনের একটি সশস্ত্র দল সান্তানার ওপর হামলা চালায়। যানবাহন থেকে তেল চুরি করে এমন একটি অপরাধী চক্র এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচেছ। গত মাসে মেক্সিকোর অপর কয়েকটি রাজ্যে আরো তিন মেয়র নিহত হয়েছেন।

ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব মেয়র্স-এর পরিসংখ্যানে বলা হয়েছে, ২০০৩ সাল থেকে দেশটিতে প্রায় ৫০ মেয়র নিহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

মেক্সিকোর ভেরাক্রুজ অঙ্গরাজ্যে মেয়র নিহত

আপডেট সময় ০২:৪০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭