ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি আ.লীগের অপতৎপরতা দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড হরমুজ নিয়ে উত্তেজনার মধ্যেই আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান, কী হচ্ছে সুইজারল্যান্ডে? যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদত্যাগের গুঞ্জন, সোমবারই কি বড় ঘোষণা উন্নয়ন থেকে বাণিজ্য, সব ক্ষেত্রে চীন গুরুত্বপূর্ণ: সাবেক রাষ্ট্রদূত সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী শিষ্টাচার বহির্ভূত অপরাজনীতির বিরুদ্ধে রাজধানীতে যুবদলের বিক্ষোভ

ওবামাকে গুপ্তহত্যার চেষ্টার দায়ে মহিলা অভিযুক্ত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যা প্রচেষ্টার জন্য টেক্সাসের এক নারীকে অভিযুক্ত করা হয়েছে। চিঠির ভেতরে বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে এ নারী ২০১৬ সালে ওবামা এবং টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর গেগ্র অ্যাবোটকে গুপ্তহত্যার প্রচেষ্টা চালিয়েছিলেন।

ওই ঘটনায় বৃহস্পতিবার জুলিয়া পফ নামের এ নারীকে অভিযুক্ত করা হয়েছে। মামলার কৌঁসুলিরা বলেছেন, ঘরে তৈরি বোমাভর্তি ওই চিঠি যদি খোলা হতো তাহলে ওবামা ও অ্যাবোট আহত কিংবা নিহত হতে পারতেন।

জুলিয়া পফ নামের ৪৬ বছর বয়সী এ নারী আর্থিক সংকট ও সাবেক প্রেসিডেন্টের প্রতি ঘৃণা থেকে ওবামাকে বোমা হামলার মাধ্যমে হত্যা কিংবা আহত করতে চেয়েছিলেন। মামলার তদন্তকারীরা বলেছেন, বারাক ওবামাকে হত্যার জন্য মোবাইল ফোন, সিগারেটের প্যাকেট এবং সালাদ ড্রেসিং ক্যাপে করে বিস্ফোরক পাঠিয়েছিলেন তিনি। তবে হোয়াইট হাউজে স্ক্রিনিং করার সময় বোমা শণাক্ত করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি আ.লীগের অপতৎপরতা

ওবামাকে গুপ্তহত্যার চেষ্টার দায়ে মহিলা অভিযুক্ত

আপডেট সময় ০২:৩৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭