ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মার্কিন আগ্রাসন থেকে বাঁচতে রাশিয়ার সহায়তা চেয়েছে সুদানের প্রেসিডেন্ট

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের আগ্রাসন থেকে বাঁচতে রাশিয়ার সহায়তা চেয়েছে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশর। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় এ সহায়তা চান ওমর আল বশর। এ সময় সুদানের বিপদের দিনে পাশে থাকার জন্য তিনি রাশিয়াকে ধন্যবাদ জানান। ক্রেমলিন থেকে এক বিবৃতিতে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

দুই নেতার সাক্ষাতে ওমর আল বশর বলেন, সুদান ও মধ্যপ্রাচ্যে যে আঞ্চলিক সমস্যা তার পুরোটাই যুক্তরাষ্ট্রের সৃষ্টি। উন্নয়নশীল দেশগুলোকে নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র এসব পলিসি নিয়ে থাকে। এ সমস্যা থেকে এই অঞ্চলকে বের করে শান্তি ফিরিয়ে আনতে হলে রাশিয়াকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এসব নীতির কারণে সুদানের জনগণ দুগ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। যার ফল আমাদের জন্য খুবই খারাপ। যুক্তরাষ্ট্রের এমন কৌশলী আগ্রাসী নীতি থেকে দেশকে রক্ষা করতে হলে রাশিয়ার সহায়তা প্রয়োজন।

১৯৯৭ সালে ওয়াশিংটন প্রথমবারের মতো সুদানের ওপর অবরোধ আরোপ করে। সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগে ওই অবরোধ আরোপ করা হয়। এর পর ২০০৬ সালে আবারও সুদানের ওপর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। গত মাসে যুক্তরাষ্ট্র সুদানের ওপর আরোপিত বেশিরভাগ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।

সাক্ষাতে পুতিন বলেন, সুদান প্রেসিডেন্টের রাশিয়া সফরের ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মার্কিন আগ্রাসন থেকে বাঁচতে রাশিয়ার সহায়তা চেয়েছে সুদানের প্রেসিডেন্ট

আপডেট সময় ১০:২৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭