ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাড়িতে আগুন নেভাতে এসে ১৬০টি অস্ত্র উদ্ধার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জনজীবনকে হুমকির মুখে ফেলার দায়ে ইংল্যান্ডের এক আদালত ৭৪-বছর বয়সী এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। বাড়িতে আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর সাথে সাথে যখন পুলিশ এসে হাজির হয় তখন তারা এসব লাইসেন্সবিহীন অটোম্যাটিক অস্ত্র খুঁজে পায়।

তবে মামলা চলার সময়ই বুশেল তার দোষ স্বীকার করেন। তিনি জানান যে দীর্ঘদিন ধরে তিনি এসব অস্ত্র সংগ্রহ করেছেন। ইংল্যান্ডের শহর জিলিংহ্যামে পল বুশেলের বাড়িতে আগুন লেগেছিল বলেই বেরিয়ে এলো ১৬০টি আগ্নেয়াস্ত্র। এসব অস্ত্রের মধ্যে রয়েছে মেশিনগান এবং একে ফোরটি-সেভেন অ্যাসল্ট রাইফেল।

কেন্ট পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, বেশিরভাগ অস্ত্র যখন কেনা হয়েছিল তখন সেগুলো নিষ্ক্রিয় ছিল। কিন্তু পরে সেগুলো সক্রিয় করা হয়। বুশেল বিভিন্ন অস্ত্র-মেলায় যেতেন এবং নানা ধরনের অস্ত্র কিনতেন। পুলিশ জানায়, এসব অস্ত্র তিনি খোলা জায়গায় সাজিয়ে রাখতেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাড়িতে আগুন নেভাতে এসে ১৬০টি অস্ত্র উদ্ধার

আপডেট সময় ০২:৪৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭