ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাতালোনিয়ার ৮ মন্ত্রী রিমান্ডে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্বাধীনতা ঘোষণার কারণে স্পেনের স্বায়ত্বশাসিত অঞ্চল কাতালোনিয়ার বরখাস্ত হওয়া আটজন মন্ত্রীকে মাদ্রিদের একটি আদালতের নির্দেশে আটক করা হয়েছে। একই দিন তাদের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। প্রসিকিউটরদের অনুরোধে কাতালন সরকারের সাবেক আটজন মন্ত্রীকে আটক করার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে। তারা সবাই আদালতের সমন পেয়ে শুনানির জন্য উপস্থিত হয়েছিলেন। এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং সরকারি অর্থের অপচয়ের অভিযোগ আনা হয়েছে। আদালতে কাতালনের সাবেক প্রেসিডেন্ট কার্লস পুজদেমন্তের বিরুদ্ধে ইউরোপীয় পরোয়ানার আবেদন জানান সরকারি কৌঁসুলিরা।

এর বাইরে স্পিকারসহ কাতালন পার্লামেন্টের পাঁচজন সিনিয়র এমপির বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ নভেম্বরের পর তাদের বিরুদ্ধে শুনানি শুরু হবে। গতকাল তাদের আটক করা হয়েছে তাদের মধ্যে আছেন কাতালনের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং বিচারমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার মাদ্রিদের আদালতে শুনানিতে প্রসিকিউটররা বলেন, অক্টোবরের বিতর্কিত গণভোট এবং স্বাধীনতা ঘোষণা উভয়টিকে ‘অপরাধ’ হিসেবে ঘোষণা করে তাদের কারাদন্ড দিতে হবে। তবে বহিষ্কৃত প্রেসিডেন্ট কার্লস পুজদেমনসহ আরো চারজন শীর্ষস্থানীয় নেতা মাদ্রিদ আদালতের সমন উপেক্ষা করে গরহাজির থাকেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাতালোনিয়ার ৮ মন্ত্রী রিমান্ডে

আপডেট সময় ০২:৫৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭