ঢাকা ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ত্রিশ নারীকে এইচআইভি আক্রান্ত করানোয় ইতালীয় ব্যক্তির ২৪ বছরের জেল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অন্তত ৩০ জন নারীকে এইচআইভি ভাইরাসে আক্রান্ত করানোয় এক ইতালিয়ান হিসাবরক্ষককে ২৪ বছরের জেল দিয়েছে দেশটির আদালত। ভ্যালেনটিনো তাল্লুতো নামের ওই ব্যক্তি স্বীকার করেছেন, ২০০৬ সালেই নিজের শরীরে এইচআইভি ভাইরাসের প্রত্যক্ষ উপস্থিতি জানা সত্ত্বেও তিনি স্বেচ্ছায় কমপক্ষে ৫৩ জন নারীর সঙ্গে মিলিত হন।

ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডেটিং সাইটে ‘হার্টি স্টাইল’ ছদ্মনামে ওই ব্যক্তি তার শিকারদের খুঁজে বের করতেন। এর মধ্যে, তার দ্বারা মরণঘাতী ভাইরাস এইচআইভি’তে আক্রান্ত হওয়া সবচেয়ে কমবয়সী নারীর বয়স ১৪ বলে জানা গেছে।

শুক্রবার ইতালির এক আদালতে ৩৩ বছরের ওই ব্যক্তিকে ২৪ বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে ভ্যালেনটিন‘র আইনজীবীর দাবি, তার মক্কেলের এই কাজ ‘অবিশ্বাস্য, কিন্তু ইচ্ছাকৃত নয়’। এএফপি তাদের এক রিপোর্টে বলছে, ওই ব্যক্তি নারীদের সঙ্গে মিলিত হওয়ার সময় তাদের সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়েছিলো।

এমনকি, নারীরা সেসময় তাকে কনডম ব্যবহার করতে বলায়- সে এলার্জী’র অজুহাত দিয়ে এবং সম্প্রতি এইচআইভি টেস্ট করানো হয়েছে, এই মর্মে প্রতিশ্রুতি দিয়ে তাদের সঙ্গে সঙ্গমে লিপ্ত হতো। অবশেষে আদালতে সবই স্বীকার করে সে। উল্লেখ্য, এইচআইভিতে আক্রান্ত হয়ে ভ্যালেনটিনোকে চার বছর বয়সে রেখে মারা যায় তার মাদকাসক্ত মা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ত্রিশ নারীকে এইচআইভি আক্রান্ত করানোয় ইতালীয় ব্যক্তির ২৪ বছরের জেল

আপডেট সময় ১২:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭