রেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা ট্রেনের দীর্ঘ সারি আমাদের কাছে বেশ বিরক্তিকর মনে হতে পারে। কিন্তু এই বিরক্তি যদি এমন এক ট্রেনের জন্য হয়, যার বগি গুনতে গুনতে সময় পেরিয়ে যায়, তবে তা বিস্ময়ের উদ্রেক করে। দক্ষিণ আফ্রিকায় গত মাসে এমন একটি মালবাহী ট্রেন চালানো হয়েছে, যার দৈর্ঘ্য সাড়ে সাত কিলোমিটারেরও বেশি। ৬৯৬টি বগি নিয়ে গঠিত এই বিশাল ট্রেনটি ১৭ অক্টোবর দেশটির সমুদ্রতীরবর্তী শহর সালদানহা থেকে তার যাত্রা শুরু করে। গাড়িতে বা বাসে কোথাও যাচ্ছেন, পার হতে হবে রেল ক্রসিং। কিন্তু ট্রেন আসছে, ক্রসিংয়ের ব্যারিয়ার নামানো। ঝকঝকাঝক শব্দ তুলে ট্রেন চলে যাচ্ছে। চোখের সামনে দিয়ে একটির পর একটি বগি পার হচ্ছে। আপনি গুনছেন, এক, দুই, তিন…..এক শ…দুই শ….এভাবে ৬৯৬টি বগি পেরিয়ে গেল। সিশেন থেকে সালদানহা পর্যন্ত ওই যাত্রায় সময় লেগেছিল ২৭ ঘণ্টা। এই রেলপথে চলাচলকারী সাধারণ মালবাহী ট্রেনগুলো একবারে ৩৪ হাজার ৮০০ টন আকরিক লৌহ পরিবহন করতে পারে।
ট্রান্সনেট ফ্রেইট রেল (টিএফআর) কর্তৃক পরিচালিত এই ট্রেনটি প্রায় ৭ হাজার ৬০২ মিটার দীর্ঘ। এটি নর্দার্ন কেপের খনি অঞ্চল পর্যন্ত ‘ওর এক্সপোর্ট রেললাইন’ ধরে ৭৮২ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। এই বিশাল দৈর্ঘ্য এবং রেকর্ডের দাবি নিয়ে এখন বিশ্বজুড়ে আলোচনা চলছে। যদিও প্রতিষ্ঠানটি একে বিশ্বের দীর্ঘতম ট্রেনের নতুন রেকর্ড হিসেবে দাবি করছে, তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আনুষ্ঠানিক স্বীকৃতি এখনো পাওয়া যায়নি। ৭ হাজার ৬০২ মিটার দীর্ঘ ট্রেনটি দেশের ‘ওর এক্সপোর্ট রেললাইন’ ধরে ৭৮২ কিলোমিটার (৪৯৬ মাইল) পথ পাড়ি দিয়ে নর্দার্ন কেপের খনিগুলোয় পৌঁছায়। ট্রেনটি পশ্চিম অস্ট্রেলিয়ায় ২৭৫ কিলোমিটার (১৭১ মাইল) পথ পাড়ি দিয়েছিল। ২০০১ সালে অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠানটি সেই রেকর্ড ভেঙে দেয়। এ রেকর্ডের স্বীকৃতি পেতে ‘অত্যন্ত জোরালো প্রমাণ’ দিতে হবে। উৎপাদন কাজে ব্যবহৃত ট্রেনের ক্ষেত্রে এই দৈর্ঘ্যও বিশ্বে রেকর্ড। ২০০০ কিলোমিটার ট্রেনযাত্রায় পার হয়েছি বিশ্বের সবচেয়ে উঁচু রেলস্টেশন, শত শত টানেল, গিরিপথ।
এর আগে দীর্ঘতম ট্রেনের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার বিএইচপি আয়রন ওরের দখলে, যা প্রায় ২৫ বছর ধরে অক্ষুণ্ণ রয়েছে। এর মধ্য দিয়ে তারা টিএফআরের পূর্বসূরি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে দীর্ঘতম ট্রেনের রেকর্ডটি কেড়ে নিয়েছিল।
তারা ৬৮২টি বগি ব্যবহার করে ৭ দশমিক ৩৫ কিলোমিটার দীর্ঘ ট্রেন চালিয়েছিল।
তারও আগে ১৯৮৯ সালে দক্ষিণ আফ্রিকার স্পুরনেট ৮৬১ কিলোমিটার পথে ৭ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ট্রেন চালিয়ে একটি রেকর্ড তৈরি করেছিল। বর্তমান নতুন রেকর্ডের স্বীকৃতির জন্য টিএফআর গিনেস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে, তবে নিয়মানুযায়ী কোনো রেকর্ড গড়ার আগেই আবেদন জমা দেওয়া বাধ্যতামূলক হওয়ায় বিষয়টি যাচাই-বাছাই সাপেক্ষ। তখন প্রায় ৭ দশমিক ২ কিলোমিটার (৪ দশমিক ৪৭ মাইল) দীর্ঘ একটি ট্রেন রপ্তানি রেলপথের পুরো ৮৬১ কিলোমিটার (৫৩৫ মাইল) পথ পাড়ি দিয়েছিল। ১০০ বগি নিয়ে ছুটল ২ কিলোমিটার লম্বা ট্রেন।
এই উদ্যোগের মূল লক্ষ্য কেবল রেকর্ড গড়া ছিল না, বরং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা। টিএফআরের প্রধান নির্বাহী রাসেল বাটজিস জানিয়েছেন, এই অভিজ্ঞতা ভবিষ্যতে রেল পরিচালনা ব্যবস্থার উন্নয়ন ও নতুন উদ্ভাবনে বিশেষ ভূমিকা রাখবে। রেলপথে সাধারণত এত বড় ট্রেন চলাচলের উপযোগী অবকাঠামো থাকে না, তাই এই পরীক্ষাটি ছিল বেশ চ্যালেঞ্জিং।
সাধারণত এই রুটে যে মালবাহী ট্রেন চলাচল করে, তাতে ৩৪৮টি বগি থাকে। কিন্তু এবার তার দ্বিগুণ বগি ব্যবহার করা হয়েছে। ট্রেনের বিশাল দৈর্ঘ্য সামাল দেওয়ার জন্য ‘রেডিও ডিস্ট্রিবিউটেড পাওয়ার’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ব্যবস্থায় ট্রেনের বিভিন্ন অংশে ১২টি বৈদ্যুতিক ও ডিজেল-ইলেকট্রিক ইঞ্জিন যুক্ত করে তারবিহীন রেডিও সংকেতের মাধ্যমে সেগুলোর মধ্যে সমন্বয় করা হয়। এতে ট্রেনের পুরো দৈর্ঘ্যজুড়ে শক্তি ও ব্রেক নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। প্রযুক্তির উন্নতির ফলে গত কয়েক দশকে বিশ্বের বিভিন্ন দেশে ভারী পণ্য পরিবহনের মালবাহী ট্রেনের দৈর্ঘ্য ও বহনক্ষমতা বেড়েছে। তবে ট্রেনের আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে দীর্ঘ মেয়াদে সেগুলোর কার্যক্ষমতা নিয়ে উদ্বেগও তৈরি হয়েছে।
পরীক্ষামূলক এই যাত্রায় ৬৯৬টি বগির কোনোটিতেই পণ্য ছিল না। তা সত্ত্বেও ট্রেনটির নিজস্ব ওজন ছিল ১৫ হাজার ৮৩০ টন। খালি বগি থাকা সত্ত্বেও পুরো ট্রেনজুড়ে যে টান ও চাপের সৃষ্টি হয়েছিল, তা নিয়ন্ত্রণ করা ছিল প্রকৌশলীদের জন্য বড় চ্যালেঞ্জ। খুবই ধীরগতিতে চলা এই ট্রেনটির এ পথ পাড়ি দিতে এক দিন সময় লাগে।
দীর্ঘ ট্রেনের কার্যকারিতা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে কিছু উদ্বেগের বিষয়ও রয়েছে। ২০২৫ সালের এক গবেষণায় বলা হয়েছে, অতিরিক্ত দীর্ঘ ট্রেন রেললাইন ও চাকার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে, যার ফলে কাঠামোগত ক্ষতি হতে পারে। ট্রেন ইয়ার্ডে এত বিশাল ট্রেন রাখার মতো জায়গাও ছিল না, তাই ট্রেনটিকে ২৩২টি করে বগির তিন ভাগে ভাগ করে জোড়া দেওয়া হয়েছিল। প্রতিটি বগির ব্রেক ও যান্ত্রিক নিরাপত্তা নিশ্চিত করার পরই এই বিশেষ যাত্রা সম্পন্ন করা হয়। ২০২৫ সালের এক গবেষণায় বলা হয়েছে, দীর্ঘ ট্রেনের অংশজুড়ে বিপুল শক্তির বারবার চাপ এবং অনেক বগি ও ইঞ্জিনের মধ্যে ধাক্কা ও টানার ফলে চাকা ও রেললাইন—দুটিরই কাঠামোগত ক্ষতি হতে পারে। এতে ট্রেনটির দৈর্ঘ্যজুড়ে সৃষ্ট বিপুল চাপ ও টানজনিত শক্তির হিসাব–নিকাশ আরও জটিল হয়ে পড়ে।
আকাশ নিউজ ডেস্ক 
























