ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু

আসন্ন ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল আংশিকভাবে কার্যক্রম শুরু করবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে এদিন থেকে আনুষ্ঠানিকভাবে এ টার্মিনালের কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে দুটি আগমনী এবং দুটি বহির্গামী—মোট চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির যাত্রারম্ভ হবে। পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করা হবে। এ ফ্লাইটগুলো নিয়মিত চলার পাশাপাশি ধীরে ধীরে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে।

শনিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় মন্ত্রী এ ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, তৃতীয় টার্মিনাল চালু বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে টার্মিনালটির কার্যক্রম শুরু করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব পালনে কঠোর নির্দেশনা দিয়েছেন মন্ত্রী। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে সংশ্লিষ্টদের নিরলস প্রচেষ্টায় টার্মিনালটি চালুর উপযুক্ত অবস্থায় পৌঁছেছে। প্রাথমিকভাবে আংশিক চালুর পর ধীরে ধীরে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে সচল করার কার্যক্রম অব্যাহত থাকবে এবং আগামী মার্চ মাস নাগাদ এটি পুরোপুরি কার্যকর করার পরিকল্পনা রয়েছে। নির্ধারিত সময়ে টার্মিনাল-৩ এর কার্যক্রম শুরু নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

সভায় টার্মিনাল চালুর প্রস্তুতির অংশ হিসেবে ইমিগ্রেশন বুথ স্থাপন, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার বসানো, ট্রায়াল অপারেশন পরিচালনা এবং সংশ্লিষ্ট চুক্তি স্বাক্ষরসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পুরো প্রক্রিয়াটি সফল করতে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে বলা হয়েছে।

উক্ত সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব উপস্থিত ছিলেন। এছাড়াও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং জাপানিজ কনসোর্টিয়ামের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু

১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু

আপডেট সময় ১১:০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬