দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রত্যাশা অবশেষে বাস্তবে রূপ নিয়েছে। হিলি রেলস্টেশনে এখন থেকে ঢাকাগামী আন্তনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন যাত্রাবিরতি শুরু করেছে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ এই দুই ট্রেনের স্টপেজ চালু হয়েছে। রোববার সকালে ট্রেন দুটিকে ঘিরে রেলস্টেশনে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ জন্য হিলিবাসীর পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।
রোববার সকাল সাড়ে ৮টায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি হিলি স্টেশনে প্রথম যাত্রাবিরতি সম্পন্ন করে ঢাকার উদ্দেশে রওনা দেয়। স্থানীয় বাসিন্দারা এ সময় ট্রেনের যাত্রী, চালক ও রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। স্টেশনজুড়ে বিরাজমান আনন্দ ও উচ্ছ্বাস থেকে বোঝা যায়, এই নতুন সুযোগটি স্থানীয়দের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। যাত্রীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান জানান, স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি। আজ সেই দাবি পূরণ হওয়ায় তিনি মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই উদ্যোগের ফলে হিলি ও আশেপাশের অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি মন্তব্য করেন। বিশেষ করে ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের জন্য এটি বড় সুবিধা।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, হিলি একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর ও বাণিজ্যকেন্দ্র। এখান থেকে ব্যবসায়ী, চাকরিজীবী ও শিক্ষার্থীদের নিয়মিত ঢাকায় যাতায়াত করতে হয়। এত দিন সরাসরি ট্রেনের যাত্রাবিরতি না থাকায় তাদের চরম ভোগান্তিতে পড়তে হতো, যা এখন অনেকাংশেই কমে আসবে। মন্ত্রীর এই পদক্ষেপ হিলিবাসীর যাতায়াত সংকটে বড় স্বস্তি নিয়ে এসেছে। প্রতিদিন এ অঞ্চল থেকে ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানা প্রয়োজনে ঢাকায় যাতায়াত করেন।
উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম মণ্ডল বলেন, আমাদের সংসদ সদস্য ও মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন হিলিবাসীর এই প্রাণের দাবি বাস্তবায়ন করেছেন। ট্রেন দুটি চালু হওয়ায় শুধু যাতায়াতই নয়, বরং স্থলবন্দরের আমদানি-রপ্তানি ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। তিনি ভবিষ্যতে হিলি স্টেশনের যাত্রীসেবার মান আরও উন্নত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম মণ্ডল বলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন হিলিবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন ফেরদৌস রহমান, সাখাওয়াত হোসেন শিল্পী ও শাহীনুর ইসলাম মণ্ডলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তারা এই দাবির জন্য সোচ্চার ছিলেন। আজ সেই দাবি বাস্তবায়িত হওয়ায় শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের জন্য যাতায়াত এখন অনেক সহজ হবে। ট্রেন দুটির যাত্রাবিরতি চালু হওয়ায় হিলির যোগাযোগ ব্যবস্থায় নতুন গতির সঞ্চার হয়েছে, যা বন্দরের ব্যবসায়িক কর্মকাণ্ডকে আরও বেগবান করবে।
আকাশ নিউজ ডেস্ক 
























