ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসির ফলপ্রত্যাশী নিহত, আহত ৪

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় মেহরাজ মাহমুদ জুম্মান (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরও চারজন আহত হয়েছেন।

বুধবার (২২ জুলাই) বিকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মেহরাজ বড়ালী গ্রামের আহছান দেওয়ানের ছোট ছেলে। তিনি এ বছর স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন।

খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও দুর্ঘটনায় আহত লিলু বেগম বলেন, আমরা অটোরিকশায় ফরিদঞ্জের উদ্দেশে যাচ্ছিলাম। পথে বড়ালী স্কুলের সামনে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সঙ্গে আমাদের গাড়ির ধাক্কা লাগে। এ সময় আমরাও পড়ে যাই এবং মোটরসাইকেল চালক মেহরাজ মাহমুদ মারা যায়।

আরেক প্রত্যক্ষদর্শী আবুল কালাম বলেন, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষের পর আমরা ঘটনাস্থল থেকে ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। হাসপাতালের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেছেন।

নিহতের চাচা আনোয়ার হোসেন বলেন, মেহরাজ মাহমুদ স্থানীয় একটি বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। তিনি অনেক মেধাবী ছিল। তাকে নিয়ে আমাদের পরিবারের অনেক স্বপ্ন ছিল, সড়ক দুর্ঘটনায় সে স্বপ্ন নিভে গেল।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে পাঁচজন রোগী এসেছে। এদের মধ্যে একজনকে আমরা মৃত পেয়েছি, বাকি চার জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসির ফলপ্রত্যাশী নিহত, আহত ৪

আপডেট সময় ০২:৫০:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬