প্রখ্যাত অভিনেতা টিনু আনন্দ এক ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার পাঁজরের পাঁচটি হাড় ভেঙে গেছে এবং একটি হাড়ের আঘাতে ফুসফুস ফুটো হয়ে যায়। দ্রুত তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দীর্ঘসময় আইসিইউতে চিকিৎসা নিতে হয় ৮১ বছর বয়সি এই শিল্পীকে। বর্তমানে হাসপাতাল থেকে ছাড়পত্র মিললেও সুস্থ হওয়ার পথটি বেশ দীর্ঘ ও চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরে শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার অংশ হিসেবে বাড়িতেই তার ফিজিওথেরাপিও চলছে। প্রায়ই তাকে প্রভাবশালী চরিত্র কিংবা খলনায়কের ভূমিকায় দেখা যায়।
চিকিৎসকদের কঠোর নির্দেশনা অনুযায়ী, টিনু আনন্দকে বর্তমানে সম্পূর্ণ শয্যাশায়ী (বেড রেস্ট) থাকতে হচ্ছে। বাড়িতে তার নিয়মিত ফিজিওথেরাপি চলছে। বিছানা থেকে ওঠা-বসা বা শোয়ার মতো দৈনন্দিন সাধারণ কাজগুলোও তার জন্য এখন বেশ যন্ত্রণাদায়ক ও কঠিন। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে অসুস্থতার মধ্যেও কাজের চাপ তাকে অস্থির করে তুলেছে। তার অভিনীত বেশ কিছু সিনেমার ডাবিং বাকি থাকায় প্রযোজকরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। আঘাতের কারণে কথা বলতেও কষ্ট হওয়া সত্ত্বেও কাজের এমন চাপে ক্ষুব্ধ হয়েছেন অনেকে, যার ফলে প্রযোজকদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
টিনু আনন্দের সুদীর্ঘ ক্যারিয়ারের শুরুটা হয়েছিল পরিচালক হিসেবে। ১৯৬৯ সালে ‘গুপী গাইন বাঘা বাইন’ সিনেমায় কিংবদন্তি সত্যজিৎ রায়ের সহকারী হিসেবে কাজ শুরু করেন তিনি। অস্কারজয়ী এই নির্মাতার পাঁচটি চলচ্চিত্রে তিনি কাজ করেছেন। ১৯৭৯ সালে ‘শাহেনশাহ’, ‘কালিয়া’ ও ‘মেজর সাব’-এর মতো সিনেমা পরিচালনার মাধ্যমে তিনি নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তোলেন। পরবর্তীকালে ১৯৮৮ সালে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। তবে চলচ্চিত্র পরিচালক হিসেবে রুপালি জগতে পা রাখেন।
অভিনয় জীবনে তিনি ‘খিলাড়ি’, ‘বোম্বে’, ‘গজনি’, ‘দাবাং’, ‘সাহো’, ‘সীতা রাম’ ও ‘সালার’-এর মতো অসংখ্য সফল সিনেমায় পার্শ্বচরিত্রে অনবদ্য অভিনয় করেছেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পেদ্দি’, যা চলতি বছরের ৪ জুন প্রেক্ষাগৃহে আসে। এতে তিনি বিষ্ণুকান্ত তিওয়ারি বা ক্রীড়ামন্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন, যেখানে প্রধান চরিত্রে ছিলেন রাম চরণ ও জাহ্নবী কাপুর। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে—‘খিলাড়ি’ (১৯৯২), ‘এক ফুল তিন কাঁটা’ (১৯৯৭), ‘বোম্বে’ (১৯৯৫), ‘গজনি’ (২০০৮), ‘দাবাং’ (২০১০), ‘সাহো’ (২০১৯), ‘সীতা রাম’ (২০২২), ‘সালার’ (২০২৩) প্রভৃতি। চলতি বছরের ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় তেলেগু ভাষার এ সিনেমা। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে হিন্দির পাশাপাশি দক্ষিণী সিনেমায়ও অভিনয় করেছেন। বিভিন্ন ধরনের পার্শ্বচরিত্রে অভিনয় করে নিজের অভিনয় ক্যারিয়ার গড়েন।
আকাশ নিউজ ডেস্ক 























