ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গাজীপুরের শিল্পাঞ্চলে আনসারের নিরাপত্তা: মোতায়েন ৬ প্লাটুন স্ট্রাইকিং ফোর্স

দেশের বৃহৎ শিল্পাঞ্চল হিসেবে পরিচিত গাজীপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতার ঝুঁকি এড়াতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শিল্পাঞ্চলের স্বাভাবিক পরিবেশ ও উৎপাদন কার্যক্রম সচল রাখতে সেখানে ৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। বাহিনীর সদস্যদের নিয়মিত টহল, সতর্ক অবস্থান এবং দ্রুত সাড়াদানমূলক তৎপরতার কারণে বর্তমানে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর ফলে কারখানায় উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকার পাশাপাশি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের দিকনির্দেশনায় গত ৪ নভেম্বর থেকে এই বিশেষ নিরাপত্তা কার্যক্রম শুরু হয়। পুরো প্রক্রিয়ার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ আসাদুজ্জামান গণি। মোতায়েনকৃত স্ট্রাইকিং ফোর্সটি মূলত সফিপুর, মৌচাক, গাছা, ভোগড়া বাইপাস এবং মাওনা এলাকার মতো স্পর্শকাতর স্থানে নিয়মিত টহল দিচ্ছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করছেন সদস্যরা। এর ফলে একদিকে যেমন অপ্রীতিকর ঘটনা প্রতিরোধের সুযোগ তৈরি হয়েছে, অন্যদিকে শিল্প মালিক ও শ্রমিকদের মধ্যে একটি শান্তিপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

মাঠপর্যায়ের এই কার্যক্রমে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সরাসরি উপস্থিতি বজায় রয়েছে। সার্কেল অ্যাডজুট্যান্ট ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের নেতৃত্বে পরিচালিত এই নিরাপত্তা অভিযানের সার্বিক সমন্বয় ও তদারকির দায়িত্বে আছেন গাজীপুরের জেলা কমান্ড্যান্ট মোঃ আশিকউজ্জামান, উপপরিচালক রাফিউদ্দিন জাকারিয়া এবং সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদ। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের সাথে সমন্বয়ের মাধ্যমেই পুরো কার্যক্রমটি পরিচালিত হচ্ছে।

নিরাপত্তা কার্যক্রমকে আরও অধিক কার্যকর ও গতিশীল করতে বাহিনীটি একটি সুসংগঠিত তথ্য নেটওয়ার্ক গড়ে তুলেছে। এতে বাহিনীর নিজস্ব গোয়েন্দা ইউনিট, স্থানীয় ভাতাভোগী সদস্য এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সাড়া প্রদানের জন্য নিকটস্থ শিল্পপ্রতিষ্ঠানে নিয়োজিত গার্ডদেরও বিশেষ প্রস্তুত রাখা হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলার উন্নয়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের ধারাবাহিক অংশ হিসেবে আনসার বাহিনী গাজীপুরে এই পেশাদার ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও শিল্পাঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরের শিল্পাঞ্চলে আনসারের নিরাপত্তা: মোতায়েন ৬ প্লাটুন স্ট্রাইকিং ফোর্স

গাজীপুরের শিল্পাঞ্চলে আনসারের নিরাপত্তা: মোতায়েন ৬ প্লাটুন স্ট্রাইকিং ফোর্স

আপডেট সময় ০৬:১৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬