ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গাজীপুরে পোশাকশ্রমিকের মৃত্যু: অর্ধশত কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুরে মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভ চলাকালে হামলায় গুরুতর আহত পোশাকশ্রমিক তৌফিক শেখ (২১) মারা গেছেন। মঙ্গলবার রাজধানীর উত্তরায় শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের তবিবুর রহমান তবি খানের ছেলে এবং গাজীপুরের বাংলাবাজার এলাকার স্থানীয় লায়লা গার্মেন্টসের শ্রমিক ছিলেন।

পরিবারের সদস্যদের ভাষ্যমতে, তৌফিক প্রায় পাঁচ বছর ধরে এই এলাকায় থেকে পোশাক কারখানায় কর্মরত ছিলেন। গত সোমবার নোমান গ্রুপের টেরিটোরি গার্মেন্টসের সামনে শ্রমিক আন্দোলনের সময় হামলার ঘটনাটি মুঠোফোনে ধারণ করার চেষ্টা করেন তৌফিক। সে সময় হামলাকারীরা তাঁর ওপর চড়াও হয়ে মারধর করলে তিনি গুরুতর আহত হন। সহকর্মী শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, যেখানে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। শ্রমিকদের ধাওয়ায় রাস্তা থেকে থানায় পুলিশ, পরে সেখানেও ঘেরাওয়ের চেষ্টা। গাজীপুরে শ্রমিক–পুলিশ সংঘর্ষে আহত ৩০, ছুটি ৬০ কারখানায়। গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা।

ঘটনাটি নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন জানিয়েছেন, কারখানা বন্ধের জন্য বহিরাগত কিছু লোক চাপ প্রয়োগ করলে কর্তৃপক্ষের সাথে বিরোধ তৈরি হয়। এক পর্যায়ে বহিরাগতদের সাথে কারখানার শ্রমিকদের সংঘর্ষে ওই শ্রমিক আহত হয়েছিলেন। পুলিশের তথ্যমতে, ঘটনার সময় সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য উপস্থিত ছিলেন না।

এদিকে চলমান শ্রমিক অসন্তোষ ও শিল্পাঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতিতে গাজীপুরের অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির ওপর ভিত্তি করে কোনো কারখানা এক দিন, আবার কোথাও দুই থেকে তিন দিনের ছুটি দেওয়া হয়েছে। কারখানা কর্তৃপক্ষের জারি করা পৃথক নোটিশ থেকে এই তথ্য পাওয়া গেছে।

কাশিমপুর এলাকার কটন ক্লাব (বিডি) লিমিটেড ও কটন ক্লাউড (বিডি) লিমিটেড কর্তৃপক্ষ যৌথভাবে দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। তাদের নোটিশে জানানো হয়েছে, ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ ও বাস্তবায়নকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকির কারণে বুধবার ও বৃহস্পতিবার কারখানা দুটি বন্ধ থাকবে। তবে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ বিভাগের কর্মীরা এই ছুটির আওতামুক্ত থাকবেন।

অন্যদিকে, কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা এলাকার লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেড এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। কারখানাটির মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে সব শিফটে যথারীতি কাজ শুরু হবে। কারখানাটির কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সাপ্তাহিক ছুটিসহ শ্রমিকেরা টানা তিন দিন ছুটি পাচ্ছেন, যা পরিস্থিতি শান্ত হতে সহায়তা করবে বলে তাঁরা প্রত্যাশা করছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে সব শিফট যথারীতি চালু হবে।

একইভাবে প্যানোরোমা অ্যাপারেলস লিমিটেড, মিতালী ক্লাব, জকি গার্মেন্টস, স্ট্যান্ডার্ড গ্রুপ, মনটেক্স এবং ডিবিএল দুই দিনের ছুটি ঘোষণা করেছে। এছাড়া চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার এপেক্স হোল্ডিং লিমিটেড, ইকোটেক্স, কোকোলা ফুড প্রোডাক্ট, সাদমা ফ্যাশন ও হাইড্রোক্সাইড লিমিটেডসহ বেশ কিছু প্রতিষ্ঠানে ছুটি কার্যকর করা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানিয়েছেন, তাঁরা অনেক কারখানা বন্ধের খবর পেয়েছেন। তবে বিজিএমইএ-এর পক্ষ থেকে কারখানা খোলা রাখার নির্দেশনা রয়েছে বলে তাঁরা অবহিত আছেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় শ্রমিক ও মালিকপক্ষ উভয়ই সতর্ক অবস্থানে রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউ ইয়র্কের গভর্নর পদে পুনর্নির্বাচিত ক্যাথি হাচুল

গাজীপুরে পোশাকশ্রমিকের মৃত্যু: অর্ধশত কারখানায় ছুটি ঘোষণা

আপডেট সময় ০৯:৩৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬